advertisement

Ileana D'Cruz: ‘সন্তানের বাবা কে?’ অন্তঃসত্ত্বা ইলিয়ানাকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণ, ফেটে পড়লেন ভক্তরা

Last Updated:

Ileana D'Cruz: কিন্তু ইলিয়ানা ডিক্রুজের ভক্তরা পাল্টা আক্রমণ করেছেন এই কমেন্টকারীদের৷

মুম্বই: অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ অন্তঃসত্ত্বা৷ সে ঘোষণা সোশ্যাল মিডিয়ায় করেছেন তিনি৷ কিন্তু সন্তানের পিতৃপরিচয় প্রকাশিত হয়নি৷ আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ‘অশ্লীল আক্রমণ’-এর মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী৷ অনেকেই নানা মহল থেকে অভিনেত্রীকে তাঁর সন্তানাগমের আনন্দে শুভেচ্ছা জানিয়েছেন৷ কিন্তু কেউ কেউ ঠাট্টাও করেছেন৷ আর তাই নিয়েই প্রতিক্রিয়া জানালেন তিনি৷
কেউ কেউ সোশ্যাল মিডিয়ার পোস্টে কমেন্ট করেছে, বিয়ে ছাড়া একজন সন্তান ধারণ করলে তা সমাজের পক্ষে খুব একটা ভাল হবে না৷ এ ছাড়া একজন লিখেছেন, ‘উনি তো নিজের স্বামীকে নিয়ে কিছুই জানেন না৷ ওঁকে বোধহয় প্রথমে নিজের সন্তানের মুখ দেখতে হবে, তার পর তিনি বোধহয় স্বামীকে বুঝতে পারবেন৷’
advertisement
advertisement
আরও পড়ুন - নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা
কিন্তু ইলিয়ানা ডিক্রুজের ভক্তরা পাল্টা আক্রমণ করেছেন এই কমেন্টকারীদের৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘যাঁরা জিজ্ঞাসা করেছেন ইলিয়ানার ডিক্রুজের পিতৃপরিচয় নিয়ে যাঁরা প্রশ্ন করেছেন, তাঁরা বোধহয় একক মাতৃত্বের বিষয়ে জানেন না, বা বিশ্বাস করেন না৷ আপনারা তো করণ জোহরকে তো আপনারা প্রশ্ন করেন না৷ রবীনা যখন একজন সন্তান দত্তক নিয়েছিলেন, তখন তো আপনারা প্রশ্ন করেননি৷ এমনকী সুস্মিত সেন বা তুষার কাপুরকে৷ কী অজ্ঞাত কারণে এটি ঘটে? তিনি যে কোনও পথে সন্তান ধারণ করতে পারেন৷ অসহ্য মানসিকতা৷’
advertisement
এক জন িলখেছেন, ‘আপনারা ওঁর জীবনের এই সুন্দর সময়টাকে উপভোগ করতে দিন৷ ওঁকে আর সন্তানকে সকলে আশীর্বাদ করুন৷ পিতৃপরিচয় জানতে চাওয়া আপনারা বন্ধ করুন৷ ইলিয়ানাকে এই ধরনের প্রশ্নের সামনে দাঁড় করানোটা ঠিক নয়৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D'Cruz: ‘সন্তানের বাবা কে?’ অন্তঃসত্ত্বা ইলিয়ানাকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণ, ফেটে পড়লেন ভক্তরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement