advertisement

‘ডিয়ার জিন্দেগি’, ‘কহানি ২’, ‘দঙ্গল’, ‘বেফিকরে’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি পহলাজের !

Last Updated:

সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনিও সমস্ত ফিল্ম প্রযোজকদের তাঁদের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ৷

#মুম্বই: দেশে নোট বাতিলের প্রভাব যে ফিল্ম জগতেও পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ প্রধানমন্ত্রীর ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোট বাতিল ঘোষণার পরে এখন সাধারণ মানুষের টাকা খরচের পরিমাণও অনেক কমে গিয়েছে ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া এখন কেউই আর ট্যাকের টাকা বিশেষ খরচ করতে রাজী নয় ৷ কারণ টাকার অভাব এখন গরীব থেকে ধনী, প্রত্যেকেরই ৷ এই অবস্থায় এখন স্বাভাবিকভাবেই দেশের সিনেমা হলগুলিতেও খুব বেশি ভিড় চোখে পড়ছে না ৷ কারণ শহরের মাল্টিপ্লেক্সগুলিতে হয়তো ডেবিট বা ক্রেডেট কার্ড নেওয়া হয় ৷ কিন্তু সিঙ্গল থিয়েটারগুলি এখনও বেশিরভাগই নগদ টাকার উপর নির্ভরশীল ৷ তাই নভেম্বরের গোড়ায় যে ছবিগুলি রিলিজ করেছে, সেগুলির বক্স অফিস রিপোর্ট যে একেবারেই ভাল নয়, তা বলাই বাহুল্য ৷ এই অবস্থায় বড় বাজেটের ফিল্মগুলির প্রযোজকরাও তাঁদের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন ৷ স্বয়ং সেন্সর বোর্ডের প্রধান, পহলাজ নিহালনিই বলিউডের প্রযোজকদের কাছে তাদের ফিল্ম রিলিজের ডেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
বছর শেষ হতে আর হয়তো একমাসের কিছু বেশি সময় বাকি ৷ কিন্তু এই নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের গোড়াতেই মুক্তি পাওয়ার কথা বলিউডের বেশ কিছু হাই বাজেট এবং দীর্ঘ প্রতীক্ষিত ছবি ৷ যেমন শাহরুখ-আলিয়া অভিনীত ডিয়ার জিন্দেগি ( ২৫ নভেম্বর), বিদ্যা বালানের কহানি- ২ ( ২ ডিসেম্বর), রণবীর সিং-বাণী কাপুরের বেফিকরে ( ৯ ডিসেম্বর) এবং আমির খানের ছবি দঙ্গলের (২৩ ডিসেম্বর) ৷ কিন্তু দেশে টাকা নিয়ে যা পরিস্থিতি, তাতে নভেম্বরের ছবিগুলি তো বটেই, ডিসেম্বরেও তাদের ছবি রিলিজ করাতে এখন ভয় পাচ্ছেন প্রযোজকরা ৷ গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘রক অন ২’ বা ‘ফোর্স ২’ দুটি ছবিরই বক্স অফিস রিপোর্ট বেশ খারাপ ৷ এই চরম আর্থিক সঙ্কটে খুব কম মানুষই এখন সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমা দেখার পক্ষপাতী ৷ তাই সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনিও সমস্ত ফিল্ম প্রযোজকদের তাঁদের ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
advertisement
Pahlaj_Nihalani_appeal_to_postpone_movies_releasing
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ডিয়ার জিন্দেগি’, ‘কহানি ২’, ‘দঙ্গল’, ‘বেফিকরে’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি পহলাজের !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement