advertisement

Pathaan: পুলিশকে পরোয়া নয়! পাঠান দেখতে জোর করে খোলা হলের গেট, মুখ থুবড়ে পড়লেন দর্শকরা

Last Updated:

Pathaan: যে কোনও বাণিজ্যিক ছবির ক্ষেত্রেই তার সাফল্য নির্ধারিত হয় বক্স অফিসের সাফল্যের নিক্তিতে। তবে 'পাঠান'-এর ক্ষেত্রে বোধ হয় সেটা প্রযোজ্য নয়।

পাঠান নিয়ে উচ্ছ্বসিত দর্শক
পাঠান নিয়ে উচ্ছ্বসিত দর্শক
মুম্বই: একের পর এক ব্যর্থ ছবি, ব্যক্তি জীবনের বিতর্ক- বিগত কয়েক বছরে বহু ঝড়-ঝাপটা দেখেছেন শাহরুখ খান। সচেতন ভাবেই তিনি সময় নিয়েছেন। নিজেকে ভেঙে ফের গড়ে তুলেছেন নতুন করে। তারই সফল দলিল হয়ে থাকল 'পাঠান'।
যে কোনও বাণিজ্যিক ছবির ক্ষেত্রেই তার সাফল্য নির্ধারিত হয় বক্স অফিসের সাফল্যের নিক্তিতে। তবে 'পাঠান'-এর ক্ষেত্রে বোধ হয় সেটা প্রযোজ্য নয়। চার বছর পর পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই উত্তেজনার ছবিই ধরা পড়ছে দেশের নানা প্রান্তে।
View this post on Instagram

A post shared by @news18hindi

advertisement
advertisement
বুধবার সকালে এক প্রেক্ষাগৃহে ভিড় জমালেন শাহরুখের অনুরাগীরা। বাদশাকে পর্দায় চাক্ষুষ করতে উদগ্রীব সকলেই। প্রেক্ষাগৃহের গেট খুলে ঢুকে পড়তে প্রাণপণ চেষ্টা তাঁদের। গেটের সামনেই ছিলেন পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। উচ্ছ্বসিত জনতার স্রোত আটকাতে পারলেন না তাঁরাও। বাধানিষেধ অগ্রাহ্য করেই গেট খুলে প্রেক্ষাগৃহে শাহরুখ অনুরাগীরা। ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান অনেকেই। তবুও কারও উচ্ছ্বাসে এতটুকু ভাটা পড়েনি।
advertisement
ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পেল ছবিটি। বুধবার চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইট করে এমনটাই জানিয়েছেন। তাঁর ট্যুইট অনুযায়ী, দেশের সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাবে 'পাঠান'।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan: পুলিশকে পরোয়া নয়! পাঠান দেখতে জোর করে খোলা হলের গেট, মুখ থুবড়ে পড়লেন দর্শকরা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement