advertisement

Sushma Seth: ৯০ বছর বয়স, নিজেই করেন সব কাজ! বলিউডের জনপ্রিয় 'মা'-এর ফিটনেস রুটিন শুনলে চমকে যাবেন

Last Updated:
Sushma Seth: রোগবালাই ধারেকাছেও ঘেঁষে না! নব্বইয়ের দোরগোড়ায় সুষমা শেঠ, শোনালেন তাঁর ফিটনেস সিক্রেট...
1/8
বয়স ৯০-এর ঘরে। কিন্তু তাঁকে দেখে সত্যিই বোঝার উপায় নেই। এবং শুধু তাই নয়, ভোর ৪টেয় উঠে পড়েন রোজ। এবং নিজের সমস্ত কাজ নিজে একাই করেন। তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুষমা শেঠ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের গোপন রহস্য ভাগ করে নিলেন তিনি।

2/8
নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন ৯০ বছর বয়সি সুষমা। শরীর ও মনে তিনি আজও তরুণ। অথচ জটিল কোনও পথ বেছে নেননি তিনি। সহজ, সরল, সাদামাঠা প্রথা মেনে নিজেকে সুস্থ রেখেছেন সুষমা।

3/8
ভোর ৪টে নাগাদ ঘুম থেকে ওঠেন সুষমা। সকাল শুরু হয় মনঃসংযোগের মাধ্যমে। তার পর যোগাসন ও প্রাণায়াম করেন ৯০ বছরের অভিনেত্রী। সারা দিন ধরে সক্রিয় থাকেন তিনি। নিজের কাজ নিজেই করেন।

4/8
সাধারণত বৃদ্ধ বয়সে নিজের কাজকর্মের জন্য ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন অনেকে। কিন্তু সুষমা ব্যতিক্রমী। নিজের কাজ নিজে করার ইচ্ছে ও শক্তি, দুই-ই রয়েছে তাঁর। অভিনেত্রীর কথায়, ''এই সমস্ত অভ্যাসে অভ্যস্ত হলে রোগ, অসুখবিসুখ দূরে পালাবে। শরীরে ক্লান্তিও থাকবে না।''

5/8
বিশেষ করে যোগাসনের প্রসঙ্গে পুষ্টিবিদের বক্তব্য, এটি অত্যন্ত কার্যকরী যা অতিরিক্ত ক্লান্ত করবে না, শরীরে ব্যথা সৃষ্টি করবে না, আবার শরীরকে সচলও রাখবে। তাই সক্রিয় থাকার জন্য উৎসাহ দেওয়া দরকার বৃদ্ধ-বৃদ্ধাদের।

6/8
পুষ্টিবিদ চৈতালী মণ্ডলের মতে, ৬০ বছর বয়স হলে শরীর সক্রিয় রাখা খুবই জরুরি। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এই বয়সে সবচেয়ে প্রয়োজনীয়। সঙ্গে শর্করার মাত্রাও ঠিক রাখতে হবে।

7/8
শরীর সক্রিয় থাকলে ভিটামিন ডি, ভিটামিন বি১২-এর মতো পুষ্টি উপাদানগুলি শরীরে ভাল ভাবে শোষিত হয়। বিশেষ করে যোগাসনের প্রসঙ্গে পুষ্টিবিদের বক্তব্য, এটি অত্যন্ত কার্যকরী যা অতিরিক্ত ক্লান্ত করবে না, শরীরে ব্যথা সৃষ্টি করবে না, আবার শরীরকে সচলও রাখবে। তাই সক্রিয় থাকার জন্য উৎসাহ দেওয়া দরকার বৃদ্ধ-বৃদ্ধাদের।

8/8
সুষমা শেঠ জানিয়েছেন, তাঁর দিনের শুরুটা হয় অত্যন্ত নিয়মমাফিক। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমার সব কাজ করার মতো শক্তি আছে। আমি রোজ ভোর ৪টেয় ঘুম থেকে উঠি। প্রথমে কিছুক্ষণ ধ্যান করি, তারপর যোগাসন। এরপর নিয়ম করে হাঁটাচলা করি।''