Dooars Tourism: বসন্তের ডুয়ার্সে অনন্য হাতছানি! এই চা বাগানে গেলেই দেখা মিলবে পেখম মেলে ময়ূরের নাচ, মিস করলে পস্তাতে হবে
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Dooars Tourism: বসন্ত আসতেই ডুয়ার্সের প্রকৃতি সেজেছে নতুন রূপে। পর্যটকদের জন্য এবার বিশেষ আকর্ষণ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান, যেখানে ডানা মেলে ময়ূরের নাচ দেখার অভিজ্ঞতাই আলাদা। দেখুন সেই ভিডিও।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: তিন কুড়ি চা পাতার ফাঁক দিয়ে রঙিন বাহার! বসন্তের রঙে রাঙা ডেঙ্গুয়াঝাড় চা বাগান, চা গাছের ফাঁকে দেখা মিলছে ময়ূরের! বসন্ত এলেই প্রকৃতি যেন নতুন রঙে সেজে ওঠে। গাছে গাছে নতুন পাতার আগমনের সঙ্গে পুরনো পাতা ঝরে পড়ার দৃশ্য যেমন দেখা যায়, তেমনই প্রকৃতির এই রূপকে আরও মোহময় করে তুলছে ময়ূরের উপস্থিতি। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে এখন এমনই মনোরম দৃশ্য চোখে পড়ছে।
চা বাগানের সবুজ গাছপালার মাঝেই হঠাৎ দেখা মিলছে রঙিন ময়ূরের। কখনও চা গাছের পাতার ফাঁক দিয়ে পেখম মেলে নাচতে দেখা যাচ্ছে তাদের, আবার কখনও বড় বড় ডানা মেলে গাছের ডালে বসে থাকতে দেখা যাচ্ছে। এই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ছেন চা বাগানের শ্রমিকরাও। শ্রমিকদের কথায়, সারাদিনের কঠোর পরিশ্রমের মাঝে এই দৃশ্য তাদের মনে আলাদা আনন্দ এনে দেয়। কাজের ফাঁকে যখনই ময়ূরদের দেখা মেলে, তখন কিছুটা সময় থেমে সেই সৌন্দর্য উপভোগ করেন তারা।
advertisement
advertisement
কখনও চা গাছের ফাঁকে উড়ে বেড়ায় ময়ূর, আবার বিকেলের দিকে চারপাশ মুখরিত হয়ে ওঠে তাদের ডাকের শব্দে। স্থানীয়দের মতে, গত কয়েক বছর ধরেই ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ময়ূরের আনাগোনা ধীরে ধীরে বেড়েছে। ফলে শুধু চা বাগানের শ্রমিকরাই নয়, দূরদূরান্ত থেকেও অনেক মানুষ এই সুন্দর দৃশ্য দেখতে আসছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক শ্রমিক জানান, “ময়ূরদের রঙিন পেখম আর রঙ্গভঙ্গি দেখতে খুবই ভাল লাগে। ওদের দেখলে কাজের ক্লান্তিও অনেকটা দূর হয়ে যায়।” বসন্তের এই সময়ে প্রকৃতির কোলে ময়ূরের এমন উপস্থিতি যেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সবুজ চা বাগানের মাঝখানে ময়ূরের রঙিন নাচ এখন যেন প্রকৃতির এক অনন্য উপহার।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 12, 2026 3:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars Tourism: বসন্তের ডুয়ার্সে অনন্য হাতছানি! এই চা বাগানে গেলেই দেখা মিলবে পেখম মেলে ময়ূরের নাচ, মিস করলে পস্তাতে হবে








