advertisement

নামেই বিতর্ক! ভুয়ো মৃত্যুর খবরের জন্য জাতীয় মিডিয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ অনন্যা চট্টোপাধ্যায়ের

Last Updated:

Ananya Chatterjee: অনন্যার ঘনিষ্ঠরা চিন্তায় একের পর এক ফোন করেছেন অভিনেত্রীকে

#কলকাতা: টলিউড অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় হতবাক এবং একই সঙ্গে ক্ষিপ্ত। কিন্তু কেন? শুক্রবার একটি জাতীয় সংবাদ ওয়েবসাইট তাঁকে মৃত ঘোষণাকরেন। সেখানে তাঁর ছবি ব্যবহার করেছে এবং বলা হয়েছে ফুসফুসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে তাঁর। সেখানে সিনিয়র অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় সম্পর্কে ঘটনাটি প্রকাশ করা হয়। নামের মিল বলেই এই সমস্যা। সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। গত সপ্তাহ থেকে অসুস্থ বোধ করছিলেন। দক্ষিণ কলকাতার আইরিশ হাসপাতালে সকাল ৫.২৫ নাগাদ তাঁর মৃত্যু হয়। এই নামকরণটি চিরকালই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিভ্রান্তি তৈরি করেছিল। অনন্যার ঘনিষ্ঠরা চিন্তায় একের পর এক ফোন করেছেন অভিনেত্রীকে।
পরে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিষয়টি, যাতে সবাইকে আশ্বস্ত করা যায় যে তিনি নিরাপদ এবং এটি সিনিয়র অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর কারণ। 'আবহমান' অভিনেত্রীর ভুল ছবি ব্যবহার করা হয়েছে খবরে এবং শিরোনামেও ভুল করেছেন তাঁরা। তবে প্রতিক্রিয়ার পরে, খবরটি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনন্যা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র দেবাঞ্জন চট্টোপাধ্যায় জানান, "গত সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার আইরিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং সংকটজনক রূপ নেয়। তবে মৃত্যুর মতো পরিস্থিতি হবে তাঁরা ভাবতে পারেননি। কারণ গতকাল তিনি তাঁর মাকে হাসপাতালে দেখে আসেন আজ অর্থাৎ শুক্রবার সকাল ৫টা হাসপাতাল থেকে ফোন আসে। বলা হয় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁরা হাসপাতালে পৌঁছলে ৫.২৫ নাগাদ অফিসিয়ালি হাসপাতাল কর্তৃপক্ষ অনন্যা চট্টোপাধ্যায় কে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের ব্যবহারেও খানিকটা অসন্তুষ্ট তাঁর পরিবার। কারণ, তাঁরা কাল রাতেও কিছু জানাননি।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নামেই বিতর্ক! ভুয়ো মৃত্যুর খবরের জন্য জাতীয় মিডিয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ অনন্যা চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement