অ্যাডজুডিকেশন লিস্টে ৬০ লাখ নাম...! এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা, আজ ফের এসআইআর মামলা, নজরে সুপ্রিম কোর্ট
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Supreme Court: চূড়ান্ত তালিকা প্রকাশের ১ সপ্তাহ পার, এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা! শীর্ষ আদালতে আজ ফের এসআইআর মামলা, নজরে সুপ্রিম কোর্ট। কী হতে চলেছে আজ? বড় নির্দেশের অপেক্ষা?
আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচি এবং বিচারপতি ভিপুল এম পন্চোলির বেঞ্চে আজ ফের মামলার শুনানি। নজর থাকবে রাজ্য, কেন্দ্র সওয়াল নিয়ে। আদৌ কবে প্রকাশ করা হবে এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা? এই নিয়ে আদালতকে কী জানাবে নির্বাচন কমিশন? সব দিকেই নজর থাকবে আজ।
advertisement
প্রসঙ্গত, মামলার শেষ শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রয়োজনে বাংলার পড়শি রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়ে এসে অ‍্যাডজুডিকেশন তালিকায় থাকা ব্যক্তিদের নাম যাচাই সম্পূর্ণ করতে হবে। সেই শুনানির পর রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। অ‍্যাডজুডিকেশন লিস্টে এসেছে ষাট লক্ষেরও বেশি নাম।
advertisement
এমনকি সেই তালিকা প্রকাশের পর সপ্তাহ ঘুরলেও এখনও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ শুরু হয়নি কমিশনের তরফে। এই পরিস্থিতিতে আজ শুনানিতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মামলাকারীদের তরফে কী বক্তব্য তুলে ধরা হয় এবং কমিশনের তরফেই বা পাল্টা কী যুক্তি দেওয়া হয় সর্বোচ্চ আদালতের সামনে, সেটাই দেখার। পাশাপাশি, আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্বাচন শেষ করতে যে সময়সীমা রয়েছে কমিশনের হাতে তার কোনও বদলের প্রস্তাব কোনও পক্ষ থেকে আসে কিনা।
advertisement
advertisement
advertisement







