advertisement

Viral Photos: পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?

Last Updated:

Viral Photos: বিয়ের চতুর্থ জন্মদিনে বর জিতু কমলের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে ঝড় তুললেন নবনীতা দাস৷ পুলের জলে শরীর ডুবিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন নবনীতা৷

পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
কলকাতা: দেখতে দেখতে চার বছর পার৷ টেলিভিশনের জনপ্রিয় মুখ জিতু ও নবনীতা সকলেরই অত্যন্ত প্রিয়। বিয়ের চতুর্থ জন্মদিনে বর জিতু কমলের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে ঝড় তুললেন নবনীতা দাস৷ পুলের জলে শরীর ডুবিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন নবনীতা৷ শুধু তাই নয় বরকে কাছে টেনে বরের গালে আদুরে চুম্বন করেছেন নবনীতা৷ ছবির কমেন্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
বিবাহবার্ষিকীর দিন স্বামীকে জড়িয়ে আদুরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নবনীতা৷ ছবির ক্যাপশনে লেখা- ৪ বছরের কলহ, ভালবাসার ৪ বছর…শুভ বিবাহবার্ষিকী৷ চার বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ৬ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন জিতু ও নবনীতা৷ এই চার বছরে জীবনে নানা বাধা বিপত্তি আসলেও ভালবাসা যে একটুও কমেনি তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে৷
advertisement

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

advertisement
advertisement
প্রায় ৪ বছর ধরে চুটিয়ে সংসার করছেন জিতু -কমল। সবসময়েই একে অপরের সঙ্গে প্রেমে মজে থাকেন টলিপাড়ার এই লাভবার্ডস। বিবাহবার্ষিকীতেও তার প্রমাণ দিলেন তারকা দম্পতি৷ সবসময়েই যেন একে অপরকে চোখে হারান৷ ভক্তদের ধরে রাখতে হামেশাই নানা ভিডিও পোস্ট করে থাকেন তারা৷ বউকে নিয়ে ভীষণই গর্বিত জিতু৷ অপরাজিত ছবির মুক্তির পর একাধিক সাক্ষাৎকারে সেকথা বলেছেন অভিনেতা৷ অন্যদিকে পর্দায় সত্যজিৎ হতে যতটা কঠোর পরিশ্রম করতে হয়েছিল জিতুকে, তাতে সবসময়েই পাশে পেয়েছিলেন স্ত্রী নবনীতাকে৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু৷ এই মুহূর্তে কাজের জন্য লন্ডনে টেমসের তীরে রয়েছেন অভিনেতা৷ বাবুসোনা সিনেমার শুটিংয়ের জন্যই বিদেশে রয়েছেন অভিনেতা৷ তাই চলতি বছরের বিবাহবার্ষিকীটা লন্ডনেই উদযাপন করেছেন তারা৷ বরের সঙ্গে বিদেশে থাকলেও খানিকটা সময় একাই কাটাতে হচ্ছে নবনীতাকে৷ সেই সময়টা লন্ডনের রাস্তা, ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা৷ শোনা যাচ্ছে, লন্ডন থেকে ফিরেই নিজের কাজে ফিরবেন অভিনেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Photos: পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement