advertisement

Mimi Chakraborty:জনসমক্ষে ক্ষমা, অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ, ২০ লক্ষ ক্ষতিপূরণ...বনগাঁকাণ্ডে এবার নোটিস পাঠানো হল মিমিকে

Last Updated:

বনগাঁকাণ্ডে এবার মিমিকে নোটিস পাঠাল অনুষ্ঠানের উদ্যোক্তা। অভিযোগ, রাত ৯:৩০ আসার কথা ছিল মিমির। কিন্তু তিনি পৌঁছান রাত ১১:৩০ নাগাদ

মিমি চক্রবর্তীকে আইনি নোটিস
মিমি চক্রবর্তীকে আইনি নোটিস
কলকাতা: এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিস। বনগাঁর শোয়ে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে আসার কারণে নোটিস পাঠানো হল টলিউড অভিনেত্রীকে। নোটিসে চাওয়া হল অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ টাকা, পাশাপাশি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়। এখানেই শেষ নয়,
৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা প্রার্থনা চাক মিমি, নোটিসে এমনটাই আবেদন বনগাঁর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর। তনয়ের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি দেওয়ানি ও ফৌজদারি, উভয় মামলার হুঁশিয়ারি দিয়েছেন নোটিসে।
অভিযোগ, রাত ৯:৩০ আসার কথা ছিল মিমির। কিন্তু তিনি পৌঁছান রাত ১১:৩০ নাগাদ। রাত ১২ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলো SDO বনগাঁ। এদিকে চলতি মাসে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন মিমি চক্রবর্তী। ওই ঘটনায় মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি প্রথমে শুধু হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই মামলার তদন্তে বাধা দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ায় তনয় এবং তার দুই সহযোগী। তদন্তে বাধা দেওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তনয়কে। জানা যাচ্ছে, এ বার তার বিরুদ্ধে উঠেছে শারীরিক হেনস্থার অভিযোগও। সূত্রের খবর,  শারীরিক হেনস্থার বাড়তি একটি অভিযোগ দায়ের হয় তনয়ের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই মিমির গোপন জবানবন্দি নেওয়া হয় বলে খবর।
advertisement
advertisement
ঠিক কী ঘটেছিল? জানা যায়,বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় রাতে অনুষ্ঠান করতে যান মিমি। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অমার্জিত ভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলে তনয়। পরবর্তীতে স্থানীয় থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগও দায়ের করেন মিমি। পুলিশ সূত্রে খবর, মিমির অভিযোগের ভিত্তিতেই তদন্তের কাজে তনয়ের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময়ে তাদের কাজে বাধা দেওয়া হয় বলে পুলিশের অভিযোগ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেই সে দিন তনয়কে গ্রেফতার করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty:জনসমক্ষে ক্ষমা, অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ, ২০ লক্ষ ক্ষতিপূরণ...বনগাঁকাণ্ডে এবার নোটিস পাঠানো হল মিমিকে
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement