ক্যানসারের সঙ্গে লড়াই শেষ... বড়পর্দা থেকে ছোটপর্দা কাঁপানো প্রবীণা দেশপাণ্ডের অকালমৃত্যু! ভাবতে পারছে না বলিউড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বহুল জনপ্রিয় 'ফ্যামিলি ম্যান ৩’-তে দর্শকের মন কেড়েছেন তিনি। ‘জালেবি’ ছবিতেও নজর কাড়েন প্রবীণা। অভিনয় করেছেন অক্ষয় কুমারের সঙ্গেও।
মুম্বই: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শেষরক্ষা হল না। প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার মৃত্যু হয় অভিনেত্রীর। বিকেল ৩টের সময় তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয় মুম্বইয়ে। সলমন খান থেকে অক্ষয় কুমার, ছোটপর্দা থেকে বড়পর্দা- সবেতে দাপিয়ে বেরিয়েছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ইমরান হাসমির সঙ্গে ‘তস্করী’ সিরিজে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর।
হিন্দি ও মারাঠি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনে তাঁর অভিনয়ও দর্শকের মন জিতেছে। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে ‘সিনে এন্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ (সিনটা)। বহুল জনপ্রিয় ‘ফ্যামিলি ম্যান ৩’-তে দর্শকের মন কেড়েছেন তিনি। ‘জালেবি’ ছবিতেও নজর কাড়েন প্রবীণা। অভিনয় করেছেন অক্ষয় কুমারের সঙ্গেও।
advertisement
advertisement
advertisement
একই দিনে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। মৃত্যুর খবরে শোকাহত মালহোত্রা পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বাবার প্রয়াণের কথা জানান সিদ্ধার্থ মালহোত্রা। এই কঠিন সময়ে পরিবারের সাথে থাকার জন্য সিদ্ধার্থ এবং তার অভিনেত্রী স্ত্রী কিয়ারা আদবানি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন। ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে তিনি শ্রদ্ধাঞ্জলি জানান। পোস্টে সিদ্ধার্থ তাঁর বাবাকে “অসাধারণ সততা, নীতি ও সংস্কৃতির মানুষ” বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বাবার জীবনের মূল্যবোধ কখনও বদলায়নি—শৃঙ্খলা ছিল কঠোরতা ছাড়া, শক্তি ছিল অহংকার ছাড়া, আর জীবনের কঠিন সময়েও ছিল অদম্য ইতিবাচক
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 9:19 AM IST









