advertisement

Achani Ravi Death: অগুন্তি হিট ছবি উপহার দিয়েছিলেন, চলে গেলেন সেই প্রযোজক, অচনির প্রয়াণে শোক ইন্ডাস্ট্রিতে

Last Updated:

Achani Ravi Death: অচনা রবি প্রথম ভারতীয় যিনি আর্ট ফিল্ম প্রযোজনা করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন সে সময়ে। সে সমস্ত ছবি আবার বাণিজ্যিক ভাবেও সাফল্য পেয়েছিল।

প্রয়াত অচনি রবি।
প্রয়াত অচনি রবি।
কোল্লাম, কেরল: প্রয়াত অচনি রবি। ৯০ বছর বয়সে জীবনাবসান মালয়ালি ছবির প্রযোজক-ব্যবসায়ীর। প্রয়াত প্রযোজকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির শিল্পীরা। রবিবার, ৮ জুলাই কেরলের কোল্লামে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রযোজকের শেষকৃত্য সম্পন্ন হবে রবিবারই।
অচনি রবি ১৯৬৭ সালে কেরলের ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রযোজক হিসেবে। তাঁর সংস্থা ‘জেনারেল পিকচার্স’-এর ব্যানারে একাধিক জনপ্রিয় ছবি মুক্তি পেয়েছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘কাঞ্চনা সীতা’, ‘থাম্পু’, ‘কুম্মাট্টি’, ‘এসথাপ্পান’, ‘অনন্তরাম’, ‘মঞ্জু’ ইত্যাদি। কেরিয়ার জীবনে প্রযোজক হিসেবে ২০টির বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন অচনি রবি।
advertisement
advertisement
অচনি রবি প্রথম ভারতীয় যিনি আর্ট ফিল্ম প্রযোজনা করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন সে সময়ে। সে সমস্ত ছবি আবার বাণিজ্যিক ভাবেও সাফল্য পেয়েছিল। আর সে কারণেই মালয়ালি ইন্ডাস্ট্রিতে তাঁর অবদানকে স্মরণ করে জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড এবং কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হয়েছিল প্রয়াত প্রযোজককে।
advertisement
অচনি রবি কিন্তু কেবল একজন ব্যবসায়ী, বা এক প্রযোজক ছিলেন না। সেবামূলক কাজেও খ্যাতি অর্জন করেছিলেন। কোল্লামের সাধারণের জন্য নিজের খরচায় একটি পাবলিক লাইব্রেরি বানিয়েছিলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Achani Ravi Death: অগুন্তি হিট ছবি উপহার দিয়েছিলেন, চলে গেলেন সেই প্রযোজক, অচনির প্রয়াণে শোক ইন্ডাস্ট্রিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement