advertisement

KK Video: ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা

Last Updated:

KK Video: দেখা হয়েছিল৷ কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার৷ তিনিও উজাড় করে দিয়েছিলেন লাইভ পারফরম্যান্সে৷

কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার
কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার
কলকাতা : দীর্ঘ অতিমারি পর্বের পর কলকাতায় লাইভ অনু্ঠান৷ উত্তেজিত ছিলেন শিল্পী নিজেও৷ অনুষ্ঠানে থাকার জন্য ফেসবুক ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেকে৷ স্বভাবসিদ্ধ চেনা হাসি হাসি মুখে বলেছিলেন, ‘‘হাই, আমি কেকে৷ আমি ৩১ মে লাইভ পারফর্ম্যান্স করতে আসছি কলকাতার নজরুল মঞ্চে, ‘উৎকর্ষ ২০২২’-তে৷’’ তার পর গুরুদাস কলেজের এই অনুষ্ঠানে সামিল থাকার আমন্ত্রণ জানান তিনি৷ বলেন, ‘‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে৷’’
দেখা হয়েছিল৷ কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার৷ তিনিও উজাড় করে দিয়েছিলেন লাইভ পারফরম্যান্সে৷ কিন্তু কে আর ভেবেছিল এটাই অনুরাগীদের সঙ্গে তাঁর শেষ দেখা৷ ভিডিও-র ক্যাপশন তিনি দিয়েছিলেন ‘‘ক্যাচ মি লাইভ কলকাতা!!’’ তখন কে আর জানত তিনি এ বার সব ধরাছোঁওয়ার বাইরে চলে যাবেন৷
মঙ্গলবার নজরুল মঞ্চে পারফর্ম করার পর শহরের একটি নামী হোটেলে তিনি গিয়েছিলেন বলে জানা যাচ্ছে৷ তার পরই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ অসুস্থতা বাড়তে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ তাঁর দেহ পাঠানো হয় ময়নাতদন্তে৷ বুধবার তাঁর আরও একটি অনুষ্ঠান করার কথা ছিল বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তারকা শিল্পী কেকে৷ অনুষ্ঠান থেকে হোটেলে ফিরে জানান, তাঁর অস্বস্তি বোধ হচ্ছে৷ হোটেলে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন অনুরাগীরা৷ এ ধরনের আব্দার তিনি সাধারণত ফেরান না৷ কিন্তু এদিন তিনি ছবি তুলতে পারেননি৷ এড়িয়ে যান৷ এই প্রথম এবং শেষ বার ভক্তদের আর্জি ফিরিয়ে দিলেন কেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Video: ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement