advertisement

Saif-Kareena: কেন সইফকে বিয়ে করেছিলেন করিনা? বিয়ের এত বছর পর ফাঁস করলেন ‘আসল’ সত‍্যি!

Last Updated:

করিনার কথায় ‘লিভ ইন সম্পর্কে’ বেশ ভালই ছিলেন তাঁরা। তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন তারকা যুগল?


কেন সইফকে বিয়ে করেছিলেন করিনা? বিয়ের এত বছর পর ফাঁস করলেন ‘আসল’ সত‍্যি!
কেন সইফকে বিয়ে করেছিলেন করিনা? বিয়ের এত বছর পর ফাঁস করলেন ‘আসল’ সত‍্যি!
২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন‍্যতম সেরা জুটি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। যদিও তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন দু’জনে। করিনার কথায় ‘লিভ ইন সম্পর্কে’ বেশ ভালই ছিলেন তাঁরা। তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন তারকা যুগল? সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে বিয়ে নিয়ে গোপন কথা ফাঁস করেছেন বেবো।
একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে করিনা জানিয়েছেন সইফ এবং তাঁর বিয়ে করার কারন ছিল সন্তান। তাঁরা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। তাই মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।
advertisement
করিনার কথায়,‘‘সইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।’’ ২০১৬ সালে সইফ এবং করিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়।
advertisement
সাক্ষাত্‍কারে বেবো এও জানান তিনি এবং তাঁর স্বামী সইফ কীভাবে তাঁদের সন্তানদের বড় করে তুলছেন। করিনার বলেন তিনি তাঁর সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাঁদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর এবং জেহর উপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif-Kareena: কেন সইফকে বিয়ে করেছিলেন করিনা? বিয়ের এত বছর পর ফাঁস করলেন ‘আসল’ সত‍্যি!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement