advertisement

‘ধড়ক’ ছবির শ্যুটিংয়ে কলকাতায় আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !

Last Updated:

এবার ডেস্টিনেশন কলকাতা। শহরে শুটিং করতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর।

#কলকাতা: এবার ডেস্টিনেশন কলকাতা। শহরে শুটিং করতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। মার্চের একুশ তারিখ থেকে শহরের বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মোট দশটি লোকেশনে শুটিং হবে বলে জানা গিয়েছে ।
কলকাতায় আসছেন জাহ্নবী কপুর। তাঁর প্রথম ছবি ধরকর এর শুটিংয়ের জন্যই শহরে আসছেন শ্রীদেবী কন্যা। একুশে মার্চ থেকে বারোদিন কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মোট দশটি লোকেশনে শুটিং করবেন বলে জানা গেছে। জানুয়ারি মাসে মুম্বই থেকে কলকাতায় এসে রেইকি করে গিয়ছিলেন শ্রীদেবী। কিন্তু এখন তিনি আর নেই। মায়ের মৃত্যুর একদিন পর শুটিং সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন জাহ্নবী। এবার কলকাতায় তিনি পরের দফায় শুটিং করতে আসছেন।
advertisement
জাহ্নবী অভিনীত ধরকর ছবির প্রযোজক করণ জোহর। জানা যাচ্ছে ছবির গল্পে নায়ক নায়িকা  কলকাতায় পালিয়ে আসবেন। আর তারই শ্যুটিং হবে কলকাতার নানা জায়গায় ৷  ছবির এই অংশটাই শহরে শুটিং করবেন পরিচালক। জাহ্নবীর ডেবিউ ছবি ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা। ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে ইশান খট্টরকে ৷
advertisement
রিপোর্ট: দেবপ্রিয় দত্ত মজুমদার 
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ধড়ক’ ছবির শ্যুটিংয়ে কলকাতায় আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement