advertisement

Iman Chakraborty: তমলুকের পর হিঙ্গলগঞ্জ, ত্রাণের ছবিতে ফের ট্রোলড শিল্পী

Last Updated:

ইমন জনিয়েছেন শনিবার তাঁরা ত্রাণ নিয়ে যাবেন হিঙ্গলগঞ্জে ঘূর্ণিঝড় পীড়িত মানুষের কাছে ৷

কলকাতা : তমলুকের পর এ বার হিঙ্গলগঞ্জ ৷ ফের ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে ছুটছে ইমন চক্রবর্তী ৷ সোশ্যাল মিডিয়ায় প্রস্তুতির ছবি দিয়েছেন গায়িকা ৷ সেখানে দেখা যাচ্ছে ত্রাণ গোছানো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য ৷ ইমন জনিয়েছেন শনিবার তাঁরা ত্রাণ নিয়ে যাবেন হিঙ্গলগঞ্জে ঘূর্ণিঝড় পীড়িত মানুষের কাছে ৷
তবে গায়িকাকে ট্রোল করার ধারা অব্যাহত ৷ বেশিরভাগ নেটিজেনরা সাধুবাদ জানালেও অনেকেই আপত্তি তুলেছেন সেবার ছবি প্রচার করার জন্য ৷ এর আগেও ট্রোলড হয়েছেন ইমন ৷ তবে ট্রোলিং উড়িয়ে বৃহস্পতিবার তিনি ফেসবুক লাইভে শেয়ার করেন নিজের তমলুক সফর ৷ কলকাতা থেকে শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে তিনি তমলুক পৌঁছন ৷ আর্তদের হাতে তুলে দেন প্রয়োজনীয় জিনিসপত্র ৷ ইমনের সঙ্গীতশিক্ষার প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কিছু সংস্থা সামিল হয়েছে এই উদ্যোগে ৷ তাদের ধন্যবাদ জানান শিল্পী ৷
advertisement
advertisement
প্যাকেটবন্দি করা হচ্ছে ত্রাণসামগ্রী, ছবি-ইমনের ফেসবুক
কিছু দিন আগেই ইমন রক্তদান করেছেন ৷ কিন্তু এত সব কিছুর পরেও ট্রোলিং তাঁর নিত্যসঙ্গী ৷ রক্তদান করার ছবি তিনি কেন শেয়ার করেছেন ফেসবুকে ? উল্কি করালে কি রক্তদান করা যায়? এরকম আরও বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি তাঁকে হতে হয়েছে ৷ ইয়াস নিয়ে তাঁর স্বামী নীলঞ্জনের একটি ফেসবুক পোস্ট ঘিরেও ট্রোলিং চর্চা চরমে ওঠে ৷ তবে সাম্প্রতিক সময়ে ইমনকে ঘিরে ট্রোলিংয়ের ধারা শুরু হয়েছিল কিছু মাস আগেই ৷ ‘সারেগামাপা’-র ফাইনালে প্রভাব খাটিয়ে ইমন বিজয়ী নির্ধারণ করেছেন, এই অভিযোগে তাঁকে কদর্য আক্রমণ করে বসেন নেটিজেনরা ৷ শিল্পীর আক্ষেপ, অনেক নেটিজেনই ব্যক্তিগত পরিসরে নাক গলান ৷ তাঁর কথায়, ঘরে বসে ট্রোল না করে বরং মানুষের পাশে দাঁড়ান ৷
advertisement
তবে ইমন জানেন, বার বার বলা সত্ত্বেও ট্রোলিং বন্ধ হবে না ৷ নেটিজেনদের একাংশের আচরণে থমকে যেতে বা পিছু হটতে রাজি নন তিনি ৷ বুঝিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী এই শিল্পী ৷ সমাজসেবায় ধারায় আপাতত বুঁদ ইমন চক্রবর্তী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: তমলুকের পর হিঙ্গলগঞ্জ, ত্রাণের ছবিতে ফের ট্রোলড শিল্পী
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement