advertisement

‘ধড়ক’-এ অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পেলেন জাহ্নবী-ইশান ?

Last Updated:
#মুম্বই: বলিউড এখন ‘ধড়ক-ময়’৷ গতকাল মুক্তি পেয়েছে শশাঙ্ক খৈতান পরিচালিত হিন্দি ছবি ‘ধড়ক’৷ বড় পরীক্ষা প্রথমদিনটা কোনওরকমে উতরে গিয়েছে জাহ্নবী ও ইশান ৷ ডেবিউ ছবিতেই একদিকে মায়ের সঙ্গে তুলনা শুরু হয়েছে জাহ্নবীর।
অন্যদিকে, মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউড’-এ সুযোগ পাওয়ার পর মেনস্ট্রিম বলিউডে ঈশান কেমন পারফর্ম করলেন, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নতুন জুটিকে স্বাগত জানাচ্ছে বলিউড। কিন্তু অভিনয়ের খুঁটিনাটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে কোনও কোনও মহলে।
তবে প্রথমদিনেই বক্সঅফিসে মোটের উপর ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে, বি-টাউনে আরও একটি বিষয় নিয়ে এর মধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে ৷ তা হল এই ‘ধড়ক’ ইশান ও জাহ্নবীর ডেবিউ ছবি ৷ আর এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তাঁরা? সেই তথ্য জানার জন্য কৌতুহল প্রচুর ৷ ‘ডেইলি হান্টের’একটি খবর থেকে জানা গিয়েছে জাহ্নবী এবং ইশান, দু’জনকেই এই ছবিতে অভিনয় করার জন্য ৬০ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ধড়ক’-এ অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পেলেন জাহ্নবী-ইশান ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement