advertisement

বিরুষ্কার কন্যা সন্তানের নাম ভামিকা -কেন এই নাম, মানেই বা কী

Last Updated:

কোথা থেকে এল বিরাটের মেয়ের এই নাম...

#মুম্বই: ইংরেজিতে বিরাটের নামের বানানের প্রথম অক্ষর "ভ"। আর অনুষ্কার নামের শেষে "কা"। এই দুটিকে মিলিয়েই নিজেদের সন্তানের নাম রাখলেন বিরুষ্কা জুটি। বিরাট কোহলি, অনুষ্কা শর্মার সন্তানের নাম "ভামিকা"। গত ১১ জানুয়ারি মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অনুষ্কা শর্মা। তবে সেই সময় সন্তানের ছবি কিংবা নাম কোনটাই প্রকাশ্যে আনেননি কোহলি দম্পতি। এমন কি নিজেদের সদ্যজাত সন্তানের ছবি যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলেন বিরাট-অনুষ্কা। তাঁদের সন্তানের ছবি না তোলার জন্য পাপারাৎজ়িদের অনুরোধও করেছিলেন। কড়া নিরাপত্তায় মাধ্যমে হাসপাতাল থেকে সন্তানকে বাড়িতে নিয়ে যান বিরাট।
তবে প্রায় ২১ দিন পর নিজেই মেয়ের নাম প্রকাশ করলেন অনুষ্কা শর্মা। শুধু সদ্যজাত সন্তানের নামই নয়, তার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন অনুষ্কা। সেখানে স্বামী বিরাটকে পাশে মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অনুষ্কা। কোহলি দম্পতি চেয়ে রয়েছেন মেয়ের দিকে। দুজনের মুখেই খুশির ঝলক। বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো রয়েছে ঘর। তবে ছবিতে বিরাটের সন্তানের মুখ দেখা যায়নি। ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, "ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল আমাদের জীবন। কিন্তু, একরত্তি ভামিকা এই জীবনকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। কান্না, হাসি, চিন্তা ও আশীর্বাদের মতো সব আবেগ একসঙ্গে কয়েক মিনিটের মধ্যেই আমরা অনুভব করতে পেরেছি। ঘুমটা এখন খুব কম হয় কিন্তু, আমাদের হৃদয় পরিপূর্ণ। শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।" এই পোস্টে নিচেই বিরাট কোহলি লিখেছেন, "My whole world in one frame"।
advertisement
advertisement
advertisement
বিরাট অনুষ্কার মেয়ের নাম রাখা হয়েছে বাবা ও মায়ের নামের সঙ্গে মিলিয়ে৷ এই নামের মানে জানতেও আগ্রহ প্রচুর৷ ভামিকা দেবী দুর্গার একটি বিশেষণ৷     নিজে বাই ও স্থিতযানি শিব৷ বামিকা মানে শিবষ বামিকা আসলে ব্যক্তির স্বভাব সম্পর্কিত একটি বিশেষণ৷
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। লক্ষ্য লক্ষ্য মানুষ লাইক এবং কমেন্ট দিয়ে ভরিয়ে দিচ্ছে। এদিকে ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য আপাতত চেন্নাইয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরুষ্কার কন্যা সন্তানের নাম ভামিকা -কেন এই নাম, মানেই বা কী
Next Article
advertisement
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement