advertisement

তবে কি সত্যিই প্রিয়াঙ্কার প্রেমে পড়েছেন বিরসা ?

Last Updated:
#কলকাতা: এই তো কিছুদিন আগে মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘ক্রিসক্রস’৷ যে ছবি পাঁচ মহিলার জীবন যুদ্ধের কাহিনি নিয়ে আবর্তিত হয় ৷ আর সেই সব চরিত্রে অভিনয় করেছেন টলিউডের এই মুহূর্তের ব্যস্ততম পাঁচ নায়িকা ৷ তবে সেই নায়িকাদের মধ্যেই একজনের সঙ্গে নাকি পরিচালকের ঘনিষ্ঠতা বেড়েছে ৷ এমনটাই গুঞ্জন টলি পাড়ায় ৷
পরিচালক বিরসা দাশগুপ্ত নাকি প্রিয়াঙ্কার সরকারের হালকা প্রেমে পড়েছেন ৷ এই খবরের সরগরম টলিউড ৷ তবে বিরসা ও প্রিয়াঙ্কার গভীর বন্ধুত্ব নিয়ে গুঞ্জন এই প্রথম নয় ৷ বছর খানিক আগে, ‘মহানায়ক’-এর শুটিংয়ের সময়ই নাকি প্রিয়াঙ্কার প্রতি ভাল লাগা তৈরি হয়েছিল বিরসার ৷ আর এ নিয়ে সে সময়ও গুঞ্জন কম হয়নি ৷ ‘ক্রিসক্রস’-এর শুটিংয়ের দৌলতে ফের নাকি সেই ভাল লাগা চাড়া দিয়েছে ৷ শোনা যাচ্ছে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ছবির শুটিংয়ের সময় পরিচালকের সঙ্গে নায়িকাকে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গিয়েছে ৷
advertisement
WhatsApp Image 2018-08-27 at 14.49.19
advertisement
বিরসা দাশগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকরা ৷ ছবি: অ্যাডভার্ব ৷
প্রিয়াঙ্কার প্রতি তাঁর এই আগ্রহ নাকি ইন্ডাস্ট্রির অনেকেরই জানা ৷ অন্যদিকে, রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার বৈবাহিক সম্পর্ক তেমন সুখের নয় ৷ এমনকী সেই সম্পর্ক এখন আইনিভাবে ভাঙনের মুখে ৷ রাহুল তাঁকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক অত্যাচার চালাত, এমন অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন অভিনেত্রী ৷ দাম্পত্য জীবন নিয়ে খুব একটা খুশি নন তিনি ৷ অন্যদিকে, তথাগত ঘোষ নামে এক ফোটোগ্রাফারের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা-বার্তা টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ৷ আর সেই কারণেই নাকি প্রিয়াঙ্কা বিরসার দিকে তেমনভাবে আগ্রহ দেখাননি ৷ তবে যাই হোক না কেন, প্রিয়াঙ্কার প্রতি বিরসার এই ভাল লাগার গুঞ্জন কয়েকগুন বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পরিচালক মহাশয়ের করা একটি কমেন্ট ৷
advertisement
WhatsApp Image 2018-08-27 at 14.32.12
ঠিক কী কমেন্ট করেছিলেন বিরসা? ‘ক্রিসক্রস’-এর প্রমোশনের সময় কলকাতায় এসেছিলেন জয়া আহসান ৷ তাঁরই সঙ্গে মধ্য রাতে আইসক্রিম খেতে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ সেই ছবির নীচে বিরসা দাশগুপ্ত কমেন্ট করে বসেন ৷ যেখানে তিনি মধ্য রাতে আইসক্রিম খেতে যাওয়ার আবদার জানান প্রিয়াঙ্কাকে ৷ এখানেই শেষ নয় ৷ প্রিয়াঙ্কা সেই কমেন্টের উত্তরে যখন বলেন, ‘‘ঠিক আছে ...নেক্সট টাইম সবাইকে ডাকা হবে ৷’’ এর উত্তরে বিরসা আবার লেখেন, ‘‘সবাই কে?’’ এরপরই পরিচালক মহাশয় জানিয়ে দেন যে, তিনি শুধুমাত্র নিজের কথাই বলছেন ৷ অর্থাৎ প্রিয়াঙ্কার সঙ্গে তিনি একাই আইসক্রিম খেতে যেতে চান ৷
advertisement
WhatsApp Image 2018-08-27 at 14.32.12
আর এই কমেন্ট চালাচালির পর থেকেই ফের নিন্দুকেরা কিন্তু প্রিয়াঙ্কা এবং বিরসার মধ্যে অন্য রসায়নের গন্ধ পাচ্ছেন। এ কথা সকলেই জানেন, যে প্রিয়াঙ্কার সঙ্গে বিরসার বন্ধুত্ব বরাবরই খুব ভাল। সেই বন্ধুত্বেই কি তবে নতুন সমীকরণ ?
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তবে কি সত্যিই প্রিয়াঙ্কার প্রেমে পড়েছেন বিরসা ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement