advertisement

Bollywood Star: ছবির এই বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন? বলিউডের স্টারকিডটি প্রচুর ঝড়ঝাপটা সামলেছেন

Last Updated:

Bollywood Star: এই ছোট্ট মেয়েটি এক বলিউড-তারকার সন্তান। তাঁর দাদা বলিউডে অভিনেতা এবং বাবা প্রযোজক।

ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?
ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?
মুম্বই: ছবিতে মায়ের সঙ্গে বসে থাকা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? না পারলে কয়েকটি সূত্র দেওয়া থাকল আপনার জন্য।
এই ছোট্ট মেয়েটি এক বলিউড-তারকার সন্তান।
তাঁর দাদা বলিউডে অভিনেতা এবং বাবা প্রযোজক।
advertisement
ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সদস্য ইনি।
দাদা এবং সৎ বোনেরা পেশা হিসেবে বেছে নিলেও ইনি থেকেছেন ক্যামেরার আড়ালেই।
তবে সম্প্রতি মডেল হিসেবে মঞ্চে দেখা গিয়েছে তাঁকে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ছবির এই বাচ্চা মেয়েটি কে। ইনি অংশুলা কাপুর। প্রযোজক বনি কাপুরের মেয়ে এবং অর্জুন কাপুরের বোন।
advertisement
advertisement
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নায়িকার প্রেমিকের মৃত্যু! শোকে পাথর শমিতা আজও প্রেম করতে ভয় পান
মা মোনা শৌরির মৃত্যুবার্ষিকীতে তাঁর উদ্দেশে নিজের মনের কথা লিখেছেন অংশুলা। তার সঙ্গেই শৈশবের সেই ছবি জুড়ে দিয়েছেন তিনি। 'প্রতি বছর এই দিনটা আসে, আর তোমাকে ছাড়া আমরা আরও একটা বছর পার করি। বুঝতে পারি, আমার মনের শূন্যস্থানটা আরও বড় হচ্ছে', মায়ের উদ্দেশে লেখেন অংশুলা।
advertisement
মোনাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি। প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্কে সেই বিচ্ছেদের ছাপ পড়েছিল এক সময়ে। তবে এখন সে সব অতীত। আপাতত বাবার সঙ্গে সহজ সম্পর্ক অর্জুন-অংশুলার। বনির সঙ্গে সময়ও কাটান তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Star: ছবির এই বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন? বলিউডের স্টারকিডটি প্রচুর ঝড়ঝাপটা সামলেছেন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement