advertisement

Actress Natasa Stankovic and cricketer Hardik Pandya: ‘নাতাশার সঙ্গে থাকতে গেলে অনেক ধৈর্য্য রাখতে হয়’; বিচ্ছেদের জল্পনার মাঝেই এ কী বললেন হার্দিক পাণ্ড্য?

Last Updated:

এদিকে এই জুটির বিয়ের ছবি এবং ভিডিওর দিকেই এখন নজর ভক্তদের। বলে রাখা ভাল যে, হার্দিক এবং নাতাশা দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

মুম্বইঃ ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য এবং অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সংসার ভাঙার গুঞ্জন নিয়ে তোলপাড় সংবাদমাধ্যম। আসলে দিনকয়েক আগেই নাতাশা ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে ‘পাণ্ড্য’ সরিয়ে দিয়েছিলেন। সেই সময় থেকেই শুরু হয় তীব্র জল্পনা। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। এদিকে নাতাশা জনসমক্ষে দেখা গেলেও হার্দিক বর্তমানে প্রচারের আলো থেকে বেশ দূরে। ফলে প্রত্যেকেই এখন সত্যিটা তাঁদের মুখ থেকে শোনার অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুনঃ দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে জয় এবং ৫০ দিন পূর্তি ‘ও অভাগী’ ছবির; আনন্দ উদযাপনের জন্য শহরে হয়ে গেল জোরদার পার্টি, চোখ এবার ১০০ দিনের মাইলফলকে
এদিকে এই জুটির বিয়ের ছবি এবং ভিডিওর দিকেই এখন নজর ভক্তদের। বলে রাখা ভাল যে, হার্দিক এবং নাতাশা দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০২০ সালে কোভিড-১৯ লকডাউনে ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রীতিমতো ধুমধাম করে আরও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হার্দিক-নাতাশা। সেই সময় নিজেদের একটি বিয়ের ভিডিও প্রকাশ করেছিলেন ওই দম্পতি। যেখানে নিজেদের প্রেমের কাহিনি বর্ণনা করতে দেখা গিয়েছিল তাঁদের। এর পাশাপাশি হার্দিকের মুখে শোনা গিয়েছিল নববধূর প্রশংসাও। নাতাশা তাঁকে একাধিক বিষয় শিখিয়েছেন, সেটাও তুলে ধরেছিলেন ওই ক্রিকেট তারকা।
advertisement
হার্দিকের কথায়, “যেভাবে ও আমায় উষ্ণতায় ভরিয়ে দিয়েছে, তাতে আমি সমস্যার সমাধান বেশি করে খুঁজে পাচ্ছি। কারণ কীভাবে সমস্যার সমাধান খুঁজতে হয়, সেটাও আমায় ও-ই শিখিয়েছে। আমার প্রেমজীবনে আমি যা যা শিখেছি, সেগুলিই আমায় জীবনে বেশি করে অর্জন করতে শিখিয়েছে। আমাকে আরও ধৈর্যশীল হতে হয়েছে, কারণ নাতাশার সঙ্গে থাকতে গেলে প্রচুর ধৈর্য রাখতে হয়।”
advertisement
advertisement
একে অপরের প্রেমে পড়ার প্রসঙ্গও উঠে এসেছিল হার্দিক-নাতাশার কথায়। অভিনেত্রী বলেছিলেন, “আমি আমার কিছু বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম এবং আমার এক বন্ধু আবার হার্দিকের বন্ধু ছিল। এরপর একটা হ্যাট, শাল পরে হেঁটে আসতে দেখেছিলাম ওকে। এত বছর ভারতে আমি এমন ব্যক্তিত্ব দেখিনি। মনে হয়েছিল, এটা কী? এটা কে?” অন্য দিকে আবার হার্দিক বলেন, “একবার আমি টেবিলে বসেছিলাম, শুধু নাতাশার সঙ্গেই কথা বলার চেষ্টা করছিলাম। ও সত্যিই সুন্দরী! আর এই জন্যই আমি ওর প্রেমে পড়ে যাই।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Natasa Stankovic and cricketer Hardik Pandya: ‘নাতাশার সঙ্গে থাকতে গেলে অনেক ধৈর্য্য রাখতে হয়’; বিচ্ছেদের জল্পনার মাঝেই এ কী বললেন হার্দিক পাণ্ড্য?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement