advertisement

তিনদিনের সফরে মুম্বই এলেন ক্রিস্টোফার নোলান

Last Updated:

তিনদিনের সফরে মুম্বই এলেন হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান। সঙ্গী স্ত্রী ও সন্তান। পরিচালক ও সংরক্ষক শীবেন্দ্র সিং দুঙ্গারপুরের আমন্ত্রণেই নোলানের এই ভারত সফর। এই ক'দিন তাঁর বাড়িতেই তিনি অতিথি।

#মুম্বই: তিনদিনের সফরে মুম্বই এলেন হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান। সঙ্গী স্ত্রী ও সন্তান। পরিচালক ও সংরক্ষক শিবেন্দ্র সিং দুঙ্গারপুরের আমন্ত্রণেই নোলানের এই ভারত সফর। এই ক'দিন তাঁর বাড়িতেই তিনি অতিথি।
গোটা পৃথিবী যখন ডিজিটালের পিছনে ছুটছে, নোলান তখনও ফিল্মে শুট করেন। বরাবর পুরনো ফিল্ম সংরক্ষণ ও পুনরূদ্ধারের পক্ষে। স্ট্যানলি কিউব্রিক-এর ৭০ মিলিমিটার-এর মাস্টারপিস '২০০১: আ স্পেস ওডেসি'- ও পুনরুদ্ধার করেছেন তিনি। স্ক্রিনিং হবে এ'বছর কান চলচ্চিত্র উৎসবের ৫০তম জন্মদিনে ।
advertisement
advertisement
পুরনো ভারতীয় সিনেমা পুনরুদ্ধারের অন্যতম কান্ডারি শীবেন্দ্র সিং দুঙ্গারপুরে। পুরনো ছবির সংরক্ষণ ও পুনরূদ্ধার- এই নিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতেই নোলানের সাহায্য চেয়েছিলেন দুঙ্গারপুরে। আর সেই ডাকে সারা দিয়েই মুম্বই এলেন কালজয়ী পরিচালক। দুঙ্গারপুরের আফসোস, ''বলিউড ও দক্ষিণী সিনেমা এখনও এ ব্যাপারে উদাসীন। আমি ভাবিইনি নোলান আর পৃথিবী বিখ্যাত শিল্পী টাকিটা ডিন-এর থেকে এতটা সাহায্য পাব।''
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিনদিনের সফরে মুম্বই এলেন ক্রিস্টোফার নোলান
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement