advertisement

আদৌ কী বিয়ে করছেন প্রভাস-নীহারিকা?

Last Updated:

‘কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা’ ৷ ‘বাহুবলী ২’ মুক্তির আগে দেশ জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল এই প্রশ্নটা ৷ ঠিক তেমনই যেন এই মুহূর্তে আরও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সিনে দুনিয়ায় ৷ ‘কাকে বিয়ে করছেন প্রভাস?’

#নয়াদিল্লি: ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা’ ৷ ‘বাহুবলী ২’ মুক্তির আগে দেশ জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল এই প্রশ্নটা ৷ ঠিক তেমনই যেন এই মুহূর্তে আরও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সিনে দুনিয়ায় ৷ ‘কাকে বিয়ে করছেন প্রভাস?’
বহুবলী মুক্তির পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে ৷ রোজই হাজার হাজার বিয়ের প্রস্তাব আছড়ে পড়ে তাঁর ইনবক্সে ৷ কিন্তু শেষ পর্যন্ত কার সঙ্গে তাঁর চার হাত এক হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও বিশ বাঁও জলে ৷
কিছুদিন আগেই প্রভাসের পাত্রী হিসেবে উঠে এসেছিল চিরঞ্জীবীর ভাইঝি নিহারিকা কোনিডেলার নাম ৷ কিন্তু সম্প্রতি সেই সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছেন স্বয়ং চিরঞ্জীবী ৷ সদ্যই তিনি জানিয়েছেন, নিহারিকার পরিবার এখনও তাঁর বিয়ে দিতে রাজি নয় ৷ সে এখন কেরিয়ারে মন দিতে চায় ৷
advertisement
advertisement
২০১৬ সালে ‘ওকা মানাসু’ ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন চিরঞ্জীবীর ভাই নগেন্দ্র বাবুর মেয়ে নীহারিকা ৷ এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে দু’টি ছবির কাজ ৷ হ্যাপি ওয়েডিং এবং ওরু নাল্লা নাল পাথু সোলরেন ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি ৷ তাই বিয়ে করার মতো কোনও পরিকল্পনাও নেই নায়িকার ৷
advertisement
বহুদিন ধরেই শোনা যাচ্ছে, প্রভাসের জন্য যোগ্য পাত্রীর খোঁজে উঠে পড়ে লেগেছে তাঁর পরিবার ৷ এমনকী নায়কের কাকা ঘোষণাও করেছিলেন ২০১৮-তেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে প্রভাসের ৷ শোনা গিয়েছিল অনুষ্কা শর্মার সঙ্গেই নাকি ডেট করছেন তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত দুই তারকাই নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেন ৷ শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ গেলেন নীহারিকাও ৷
advertisement
তাহলে বাহুবলীর দেবসেনা কে হবে ? এর উত্তর পেতে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া অন্য গতি নেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আদৌ কী বিয়ে করছেন প্রভাস-নীহারিকা?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement