advertisement

কী চমৎকার ব্যবহার ওঁর! শাহরুখ খানের সঙ্গে আলাপে মোহিত চঞ্চল চৌধুরী

Last Updated:

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর তাঁদের মধ্যে কেমন বাক্যালাপ হল? বাদশার সঙ্গে দেখা হওয়ার পর কেমন লাগল চঞ্চলের? তা ছাড়া চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার প্রতিক্রিয়াই বা কী?

#কলকাতা: মুখোমুখি দুই দেশের জনপ্রিয় অভিনেতা। একদিকে বলিউড, অন্য দিকে ঢালিউড। একদিকে শাহরুখ খান, অপর দিকে চঞ্চল চৌধুরী।দেখা হল কলকাতার মঞ্চে। একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন দুই তারকা। ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত।
কিন্তু ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর তাঁদের মধ্যে কেমন বাক্যালাপ হল? বাদশার সঙ্গে দেখা হওয়ার পর কেমন লাগল চঞ্চলের? তা ছাড়া চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার প্রতিক্রিয়াই বা কী?
নিউজ18 বাংলাকে চঞ্চল বললেন, ''অনেক ভাল লেগেছে। এই উৎসবে এসে অনেক সম্মানিত বোধ করছি। শুধু আমি নই, আমার দেশের সকল মানুষও আমাকে এমন মহারথীদের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হতে দেখে খুবই আনন্দিত। আমার জীবনের একটি স্মরনীয় মুহূর্ত হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে। অবশ্যই মমতা দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে সম্মানিত করার জন্য।''
advertisement
advertisement
শাহরুখের সঙ্গে দেখা করে কেমন লাগল তাঁর? দু'জনকে নিজস্বী তুলতেও দেখা গিয়েছে অনুষ্ঠানের পরে।
এক কথায় চঞ্চলের উত্তর, ''কী চমৎকার ব্যবহার ওঁর!'' আর তাতেই বোঝা যাচ্ছে, কতটা আপ্লুত 'হাওয়া'র অভিনেতা। আজ, শুক্রবার কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর বহুল চর্চিত, উচ্চপ্রশংসিত এই ছবিটি দেখানো হবে। তার জন্য দুপুর থেকেই ভিড় জমেছে নন্দন চত্বরে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী চমৎকার ব্যবহার ওঁর! শাহরুখ খানের সঙ্গে আলাপে মোহিত চঞ্চল চৌধুরী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement