advertisement

ফের ঘচাৎ ! সারার ‘স্তন’কে আবছা, চুমুতে কাঁচি সেন্সর বোর্ডের

Last Updated:

ছবির ট্রেলার সামনে আসতে সেই কৌতুহলে পড়ল বারুদ ৷

#মুম্বই: শুক্রবার মুক্তি পেতে চলেছে ইমতিয়াজ আলির ছবি ‘লভ আজকাল’ ৷ সারা ও কার্তিক আরিয়ানের জুটিতে তৈরি এই ছবি নিয়ে কৌতুহল বহু আগে থেকেই জমেছিল বলি পাড়ায় ৷ ছবির ট্রেলার সামনে আসতে সেই কৌতুহলে পড়ল বারুদ ৷ তবে ধোঁয়া ওঠার আগেই সেন্সরের কড়া নজরে সারা-কার্তিকের প্রেম পর্বে একের পর এক কাঁচির আঘাত !
খবরটা হল, মুক্তির আগেই সেন্সরের কড়া নজরে পড়ল ইমতিয়াজের ছবি ‘লভ আজকাল’ ৷ সেন্সর বোর্ডের তরফ থেকে কড়া নির্দেশ, ছবিতে সারার সঙ্গে কার্তিকের সমস্ত যৌন উদ্দীপক দৃশ্যগুলোকে সরাতে হবে ৷ শুধু তাই নয়, ছবিতে যে সংলাপে যৌন সুড়সুড়ি রয়েছে, তাও বদলে দিতে হবে ভদ্র ভাষায় ! এমনকী, যে দৃশ্যগুলোতে সারার ক্লিভেজ স্পষ্ট, সেটাও আবছা করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড ৷ সেন্সর বোর্ডের তরফ থেকে বাদ দিতে বলা হয়েছে সারা ও কার্তিকের চুমুর দৃশ্যও ৷ এগুলো বাদ দিলেও নিশ্চিন্তে মুক্তি পেতে পারবে ইমতিয়াজের এই ছবি ৷  এই ছবি সেন্সর বোর্ডের তরফ থেকে পেয়েছে U/A সার্টিফিকেট !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের ঘচাৎ ! সারার ‘স্তন’কে আবছা, চুমুতে কাঁচি সেন্সর বোর্ডের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement