advertisement

দীপিকা পাড়ুকোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর, ভিডিও হল ভাইরাল

Last Updated:

মুহূর্তেই ভাইরাল ভিডিও

#মুম্বই :পেশাদার, গ্ল্যামারাস ঝাঁ চকচকে ৷ বলিউড সম্পর্কে এই কথাগুলিই সকলের মনে ভাসতে থাকে ৷ সেখানে মানুষের মাপা হাসি চাপা কান্না ৷ কিন্তু এই নিয়ম সব সময়ে সত্যি হয় না , সেটাই একবার প্রমাণ হল ৷
একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে , যেখানে প্রকাশ্য একটি অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের কাঁধে মাথা রেখে বনি কাপুরকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে ৷ সম্প্রতি বনি কাপুর শ্রীদেবীকে নিয়ে একটি বই লিখেছেন যার নাম Sridevi: The Eternal Screen Goddess-শ্রীদেবী ইটারনাল স্ক্রিন গডেস ৷ এই বই প্রকাশের অনুষ্ঠানে এসেছিলেন দীপিকা পাড়ুকোন ও পরিচালক গৌরী শিন্দে ৷ এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আবেগপ্রবণ হয়েছিলেন বনি কাপুর ৷
advertisement
advertisement
দিল্লির ইন্ডিয়া হেবিটট সেন্টরে আয়োজিত হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান ৷ যেখানে শ্রীদেবীকে নিয়ে এই বিশেষ বই প্রকাশিত হয় ৷ দীপিকা পাড়ুকোন বলেন, ‘এই সন্ধ্যা আমার জন্য টক-মিষ্টি, আমরা ওনাকে স্মরণ করছি, আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি কারণ এই কাজের জন্য ওর পরিবার আমাকে বেছে নিয়েছে ৷ যখন বনিজী এই বইয়ের প্রকাশের জন্য আমাকে জিজ্ঞাসা করেন তখন আমি হ্যাঁ বলিনি কেন যে এটা শ্রীদেবীজিকে নিয়ে লেখা বই , এই জন্যে বলেছি কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে ভীষণ পছন্দ করি ৷ শ্রীদেবী ও বনিজী আমার কেরিয়ারের শুরু থেকেই সঙ্গে ছিলেন ৷ ২০০৭ সালে আমার প্রথম ছবি রিলিজের সময় থেকে ওনারা আমায় পার্সোনাল মেসেজ করেন ৷
advertisement
advertisement
দীপিকা জানিয়েছেন, যদি শ্রীদেবী আর বনি কাপুর আমার কোনও পারফরম্যান্সের প্রশংসা করতেন তো আমি বুঝতে পারতাম যে এটার জন্য আমি পুরস্কার পাব ৷ হয়ত দক্ষিণের হওয়ার সূত্রেই কোথাও আমি ওনার সঙ্গে একটা সরাসরি যোগাযোগ বুঝতে পারতাম ৷ আমাদের সম্পর্ক এত জোরালো ছিল যে আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের নিয়েও আলোচনা হত ৷ আমাকে এই সুযোগ দেওয়ায় ধন্যবাদ৷ ’
advertisement
এরপরেই কান্নায় ভেঙে পড়েন বনি কাপুর ৷ সেই ভিডিও মুহূর্তেই ছুঁয়ে যায় মন ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকা পাড়ুকোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর, ভিডিও হল ভাইরাল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement