advertisement

‘আত্মহত্যা করতেই পারেন না সুশান্ত, এটা খুন’, সিবিআই তদন্তের দাবি পাপ্পু যাদবের

Last Updated:

৩৪ বছরের একটা তরতাজা যুবক, যে কিনা সকালে উঠে ঘর থেকে বেরিয়ে জুস খেল... স্বাভাবিক ছিল... ঘরে ঢুকেই সে কী করে ‘আত্মহত্যা’ করতে পারে! এটাই ভাবিয়ে তুলছে সকলকে ।

#পটনা: সবটাই খুব অবাক করে দিচ্ছে গোটা দেশকে । উত্তর মিলছে না অনেক কিছুর । ৩৪ বছরের একটা তরতাজা যুবক, যে কিনা সকালে উঠে ঘর থেকে বেরিয়ে জুস খেল... স্বাভাবিক ছিল... ঘরে ঢুকেই সে কী করে ‘আত্মহত্যা’ করতে পারে! এটাই ভাবিয়ে তুলছে সকলকে । গতকাল, রবিবার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই সিবিআই তদন্তের দাবি তুললেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব । তাঁর দাবি, সুশান্ত আত্মহত্যা করতে পারেন না । এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে । মুম্বই পুলিশও সমস্ত ঘটনাক্রম বিবেচনা করে, এই অস্বাভাবিক মৃত্যুর যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে ।
advertisement
advertisement
রবিবার দুপুরে পটনায় সুশান্তের পৈতিক বাড়িতে খবরটা এসে পৌঁছতেই গোটা শহরের লোক ভিড় জমায় বাড়ির সামনে । প্রিয় ছেলের এমন শোচনীয় চলে যাওয়ার খবরটা যেন কেউই বিশ্বাস করতে চাইছিলেন না । বিহার থেকে বলিউড... সফল জয়যাত্রা... অসাধারণ প্রতিভায় শিখরে উঠে যাওয়া । সবটাই গর্বে ভরে দিয়েছিল রাজ্যবাসীকে । কিন্তু হঠাৎ এমন পরিণতি, যেন তাঁরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ।
advertisement
পাপ্পু এ দিন সুশান্তের বাবার সঙ্গে দেখা করেন । তারপরেই সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘‘যে কোনও মূল্যে সিবিআই তদন্ত হওয়া উচিত । সুশান্ত জি’র পরিবার পূর্ণিয়া আর চৌথামের আদি বাসিন্দা । এক কথায় তাঁকে কর্ম যোগী বলা চলে । কতটা স্ট্রাগল করে একেবারে নীচুতলা থেকে ওই জায়গায় পৌঁছেছিলেন সুশান্ত, তা জানি । গোটা বিহারকে গর্বিত করেছিলেন উনি ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আত্মহত্যা করতেই পারেন না সুশান্ত, এটা খুন’, সিবিআই তদন্তের দাবি পাপ্পু যাদবের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement