advertisement

শর্তপূরণ করে সর্বসমক্ষে দীপিকাকে চুমু খেলেন রণবীর, কী ছিল সেই শর্ত ?

Last Updated:
#মুম্বই: ইতালিতে শুরু হয়ে গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় ফুলমুদ্দি হয়ে গেল এই জুটির।
ফুলমুদ্দি ঠিক কী? ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এ দিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিক ভাবে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান।
এরপরই হয়ে গেল দীপবীরের বাগদান পর্বও ৷ জানা গিয়েছে গতকালই ফুলমুদ্দির পর বাগদান পর্ব মিটে গিয়েছে তাঁদের ৷ দীপবীর তাঁদের বিয়ের ছবি যাতে কোনওভাবে ফাঁস না হয়ে যায়, সেই সেই জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন ৷ এমনকী দু’দিন জন্য আমন্ত্রিতদের মোবাইল না ব্যবহার করারও অনুরোধ জানিয়েছেন ৷ জানা গিয়েছে, তাঁদের বিয়েতে কোনও অতিথিকেই মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ আর সেই কারণে তাঁদের বিয়ের কোনও ছবি সামনে আসছে না ৷
advertisement
advertisement
 তবে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে সাংবাদিকদের কাছ থেকে ৷ রণবীর নাকি মেহেন্দির অনুষ্ঠান চলাকালীন হঠাৎই হাঁটু মুড়ে বসে দীপিকার জন্য কিছু কথা বলেন ৷ আর তা শুনেই আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা ৷ রণবীরকে জড়িয়ে ধরেন তিনি ৷ এরপরই হয় তাঁদের আংটি বদল ৷ এরপর শুরু হয় মেহেন্দির অনুষ্ঠান ৷ সেই সময় নাকি সর্বসমক্ষে দীপিকা উষ্ণ চুম্বনে ভরিয়ে তোলেন রণবীর ৷
advertisement
তবে এর আগে ঘটে গিয়েছিল একটি ছোট্ট ঘটনা ৷ রণবীর নাকি সবার সামনেই দীপিকার কাছ থেকে একটা ছোট্ট চুম্বন চেয়েছিলেন দীপিকার কাছ থেকে ৷ কিন্তু দীপিকা এর বিনিময়ে একটি শর্ত দিয়ে বসেন তাঁর হবু বরকে ৷ কী ছিল সেই শর্ত? দীপিকার দু’হাত মেহেন্দিতে রাঙানো ছিল ৷ আর সেই কারণে, খাওয়ার খেতে পারছিলেন না তিনি ৷ সেই কারণে দীপিকা রণবীরকে বলেন, তাঁকে চুমু খাওয়ার অনুমতি তিনি দেবেন ৷ তবে, এর বদলে তাঁকে খাবার খাইয়ে দিতে হবে নায়ককে ৷ হবু স্ত্রীর কথায় রাজি হয়ে যান নায়ক ৷ আর পরেই উষ্ণ চুম্বনে দু’জন দু’জনকে ভরিয়ে তোলেন দীপিকা-রণবীর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শর্তপূরণ করে সর্বসমক্ষে দীপিকাকে চুমু খেলেন রণবীর, কী ছিল সেই শর্ত ?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement