advertisement

কেউ আমাকে সিমেমায় নেয় না: মিলিন্দ সোমন

Last Updated:

কিন্তু এবার তাঁর গলাতেই দুঃখ ৷ কারণ, ছবিতে অভিনয় করার জন্য তাঁকে নাকি কোনও পরিচালক ডাকেনই না ৷ কিন্তু কেন ? কারণও খুঁজে বের করেছেন মিলিন্দ ৷

#মুম্বই: এমন কঠাই দুঃখ করে বলতে শোনা গেল সুপার মডেল মিলিন্দ সোমনকে ৷ এই তো কিছুদিন আগেই তাঁর ‘বিগ বস’-অর ঘরে যাওয়া নিয়ে গুঞ্জন রটেছিল ৷ শোনা যাচ্ছিল, সলমনের খানের ‘বিগ বস’-এর নতুন পর্বে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে মিলিন্দ-অঙ্কিতাকে ৷ কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি ৷ জানিয়েছিলেন, এই খবরের কোনও সত্যতা নেই ৷ তাছাড়া ‘বিগ বস’-এ যোগ দেওয়ার মতো অত সময়ও নাকি তাঁদের হাতে নেই ৷ শুধুমাত্র অতিথি হিসেবে তাঁদের ডাকা হলে ‘বিগ বস’-এ তাঁরা যেতে পারবেন, এমন কথাও জানিয়েছিলেন এই জনপ্রিয় সুপার মডেল ৷
কিন্তু এবার তাঁর গলাতেই দুঃখ ৷ কারণ, ছবিতে অভিনয় করার জন্য তাঁকে নাকি কোনও পরিচালক ডাকেনই না ৷ কিন্তু কেন ? কারণও খুঁজে বের করেছেন মিলিন্দ ৷ বলেছেন, বলিউডে তাঁর নেটওয়ার্ক তেমন জোকালো নয়, সেই কারণেই কোনও কাজ পাননা তিনি ৷
advertisement
advertisement
সম্প্রতি সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমন বলেন, ‘‘এটাই সত্যি কথা যে কেউ আমাকে কাস্ট করার কথা ভাবেন না ৷ আমি জানি না কেন, এমনটা হয় ৷ আমি কিন্তু অভিনয় করতে ভালবাসি ৷ পাশাপাশি, সবাই বলেন অ্যাকটিংয়ে ভাল টাকাও আছে ৷ ’’
‘মেড ইন ইন্ডিয়া’র ভিডিওতে দেখা গিয়েছিল মিলিন্দকে ৷ তার আগে ‘ভেজা ফ্রাই’, ‘দ্রাবিড়’, ‘বাজিরাও মস্তানি’, ‘সেফ’-এ অভিনয় করেছেন তিনি ৷ সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন ৷ পাশাপাশি ‘ক্যাপ্টেন ভম’ ‘নূরজাহান’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-৩’ টিভি শোগুলিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷
advertisement

Missing the hills!! One looooong walk coming up sooooon

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

advertisement
তারপরেও কেন পর্দায় এত কম দেখা যাচ্ছে তাঁকে ? উত্তরে মিলিন্দ বলেন, ‘‘মনে হয় সকলে আমাকে মেনস্ট্রিম অভিনয়ে দেখতে অভ্যস্ত নয় ৷ শহুরে মানুষরা তাও কিছুটা পরিচিত ৷ এমনকী কমার্শিয়াল ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গে আমার যোগাযোগ নেই ৷ আসলে যে কোনও বিজনেসেই কিন্তু নেটওয়ার্কটা গুরুত্বপূর্ণ ৷’ মিলিন্দের ছবি দেখার অভ্যাসটাও বেশ কম ৷ বছরে মাত্র ৩টি ছবি দেখেন তিনি ৷ সোমনের ধারণা সেই কারণেও হয়তো নতুন পরিচালক, প্রযোজকদের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে ওঠে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কেউ আমাকে সিমেমায় নেয় না: মিলিন্দ সোমন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement