advertisement

সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝগড়া অর্জুন-আলিয়ার, কিন্তু কেন ?

Last Updated:

ঘটনার সূত্রপাত অবশ্য দিন দুয়েক আগে আলিয়ার পোস্ট করা রাখির একটি ছবি থেকে ৷ সেই ছবিতে দেখা যায়, করণ জোহরের ছেলে যশ জোহরের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন আলিয়া ৷

#মুম্বই: নিষ্পাপ একটি রাখির ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ কিন্তু তা থেকেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল হেভিওয়েট দুই বলি-তারকার ৷ আলিয়া ভাট আর অর্জুন কাপুরের বাক্-যুদ্ধ গরম হল নেট দুনিয়া ৷
কিন্তু হঠাৎ কী হল ‘কাপুর অ্যান্ড সন্স’-এর দুই সহ-অভিনেতার ? ঘটনার সূত্রপাত অবশ্য দিন দুয়েক আগে আলিয়ার পোস্ট করা রাখির একটি ছবি থেকে ৷ সেই ছবিতে দেখা যায়, করণ জোহরের ছেলে যশ জোহরের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন আলিয়া ৷ বেবি চেয়ারে মিষ্টি মুখে বসে রয়েছে যশ ৷ যেন রাখির এই অনুষ্ঠান বেশ উপভোগ করছে সে ৷ ছবির নীচে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমার মিষ্টি বেবি ব্রাদার ৷ জাস্ট ওর মুখের দিকে তাকিয়ে দেখুন ৷’
advertisement
advertisement
মাত্র ২০ ঘণ্টার মধ্যেই সেই ছবি ১.২ মিলিয়ন লাইস পায় ৷ ৩ হাজারেরও বেশি কমেন্ট জমা হয় ইনবক্সে ৷ সকলেরই ছবিটি পছন্দ হলেও কমেন্ট বক্সে বেফাঁস মন্তব্য বসেন অর্জুন কাপুর ৷ লেখেন ‘উমমম...মোটেও ওর মুখ অতটাও এক্সাইটেড নয় ৷’
advertisement

My beautiful baby brother!!! Aaaaah just look at that faceeeeee #yashjohar

A post shared by Alia (@aliaabhatt) on

advertisement
অর্জুনের এই কমেন্ট দেখেই চটে লাল আলিয়া ৷ সঙ্গে সঙ্গে নিজের মতামতও জানিয়ে দেন নায়ককে ৷ লেখেন, ‘জাস্ট গেট লস্ট...৷’ এরপর অবশ্য এ বিষয়ে আর কোনও উচ্যবাচ্য করতে দেখা যায়নি অর্জুনকে ৷ এর আগেও একাধিকবার নায়ক-নায়িকাদের ছবিতে ভুলভাল কমেন্ট করে খবরের শিরোনামে এসেছেন অর্জুন ৷ একবার ক্যাটরিনার একটি ছবিতে লিখেছিলেন, নায়িকার মাথায় ড্যানড্রফ রয়েছে ৷
advertisement
Light , shadow and soul #tarunvishwa A post shared by Katrina Kaif (@katrinakaif) on
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝগড়া অর্জুন-আলিয়ার, কিন্তু কেন ?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement