Forest Department : বন দফতরের বারণ সত্ত্বেও জঙ্গলে ঘুরছিল বৃদ্ধ-বৃদ্ধা! এর পর যা হল, প্রাণ হারাতে হল একজনকে
- Reported by:Annanya Dey
- Published by:Suman Majumder
Last Updated:
AlipurDuar : বন দফতরের সচেতনতা শিবিরেও হল না কোনও লাভ। জঙ্গলে গিয়ে বিপত্তি হল এক বৃদ্ধ ও বৃদ্ধার । হাতির মুখোমুখি পড়লেন তাঁরা । তারপরেই ঘটল বড় বিপদ।
মাদারিহাট, অনন্যা দে : বন দফতরের সচেতনতা শিবিরেও হল না কোনও লাভ। জঙ্গলে গিয়ে বিপত্তি হল এক বৃদ্ধ ও বৃদ্ধার। হাতির মুখোমুখি পড়লেন তাঁরা। তার পরই ঘটল বড় বিপদ।
হাতির আক্রমণে মৃত্যু ও জখমের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাদারিহাট এলাকায়। শনিবার পৃথক দুটি ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং এক মহিলা গুরুতর জখম হয়েছেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার মাদারিহাট নর্থ খয়েরবাড়ি জঙ্গলের ভিতর খালে মাছ ধরতে গিয়েছিলেন বিশ্রাম ওঁরাও।
তিনি ইসলামাবাদ বলুয়া ধুরা এলাকার বাসিন্দা। জানা যায়, জঙ্গলে মাছ ধরার সময় হঠাৎই একটি বন্য হাতির সামনে পড়ে যান তিনি। আচমকাই হাতিটি তাঁকে আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, একই দিনে দুপুরে পশ্চিম মাদারিহাট এলাকায় আরও একটি হাতির আক্রমণের ঘটনা ঘটে। ছাগল বাঁধতে গিয়ে বন্য হাতির মুখোমুখি হন শিলা এক্কা নামে এক মহিলা। হাতির আক্রমণে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি আশঙ্কা করে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 23, 2026 12:03 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Forest Department : বন দফতরের বারণ সত্ত্বেও জঙ্গলে ঘুরছিল বৃদ্ধ-বৃদ্ধা! এর পর যা হল, প্রাণ হারাতে হল একজনকে








