advertisement

শ্যুটিং সেটে গিয়ে কিয়ারার সঙ্গে খেলায় মাতলেন তৈমুর! দেখুন সেই ভিডিও...

Last Updated:
#বলিউড:তৈমুরকে সঙ্গে করে নিয়ে শ্যুটিং সেটে হাজির করিনা। ব্যস আর যাবে কোথায়! যত গণ্ডগোলের শুরু এখানেই। বেবো তো সেটে গিয়েই নিজের পরের ছবি "গুড নিউজ"-এর কাজে ব্যস্ত হয়ে গেলেন। তবে তৈমুর কিন্তু চুপটি করে মায়ের পাশে বসে থাকার ছেলে নয়! বন্ধু খুঁজতে ছোটাছুটি শুরু করল গোটা সেটে। তাঁকে সামলাতে হিমসিম গোটা সেট। তবে তৈমুরের বন্ধু হতে এগিয়ে এল করিনার সহ অভিনেত্রী কিয়ারা আডবাণী। আর যাবে কোথায় কিয়ারাকে পেয়েই খেলতে ব্যস্ত হয়ে গেল তৈমুর।
তৈমুরের সঙ্গে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলেন কিয়ারা। শ্যুটিং সেটে ছোট্ট টিমের সঙ্গে নিজের দৌড়ে বেড়ানোর ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, '' শ্যুটিং সেটের আসল নায়ক।''
সে এতটাই ছটফটে যে তাকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েন বাড়ির সকলে। কখনও সে দৌড়াতে থাকে, কখনও আবার সুইমিং পুলের জলে নামতে যায়। আবার কখনও পাপারাৎজির ক্যামেরা দেখে দৌড়ে আসে সে। আবার কখনও বাবা মায়ের সঙ্গে বিদেশে বরফে খেলে বেড়াতে দেখা যায় তাঁকে। তৈমুর বলে কথা, তাঁকে সামলানো কী আর মুখের কথা!
advertisement
advertisement
দেখুন কী করলেন তৈমুর--->
View this post on Instagram

@kiaraaliaadvani’s new best friend baby Tim Tim ❤️ #taimuralikhan #kiaraadvani #goodnews #kareenakapoorkhan

A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং সেটে গিয়ে কিয়ারার সঙ্গে খেলায় মাতলেন তৈমুর! দেখুন সেই ভিডিও...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement