advertisement

অশ্লীল ভাবে শ্রীকৃষ্ণকে অপমানের অভিযোগ, #BoycottNetflix ক্যাম্পেন সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

নেটফ্লিক্স-এর ওয়েব সিরিজ Krishna and His Leela-তে দেখানো হয়েছে, একটি ছেলের নাম কৃষ্ণ৷ সে একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত৷

এ বার ভারতে শুরু হল #BoycottNetflix ক্যাম্পেন৷ ট্যুইটারেও ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ৷ নেটফ্লিক্স-এর বিরুদ্ধে অভিযোগ, একটি ওয়েব সিরিজে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা হয়েছে৷ তার জেরে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে৷ ওয়েব সিরিজটির নাম 'কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা' (Krishna and His Leela)৷
advertisement
advertisement
কেন বিতর্ক? নেটফ্লিক্স-এর ওয়েব সিরিজ Krishna and His Leela-তে দেখানো হয়েছে, একটি ছেলের নাম কৃষ্ণ৷ সে একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত৷ সেই সব মহিলাদের মধ্যে একজনের নাম রাধা৷
advertisement
এরপরেই ট্যুইটারে সরব হয়েছেন হিন্দু ধর্মাবলম্বী ও কৃষ্ণভক্তরা৷ টুইটারে ক্যাম্পেনও শুরু করা হয়েছে, বয়কট নেটফ্লিক্স৷
advertisement
বহু নেটিজেনের অভিযোগ, নেটফ্লিক্স তাদের শো-গুলিতে অশ্লীল কন্টেন্ট ছড়াচ্ছে৷ যদিও টুইটারে দুটি গোষ্ঠী ভাগ হয়ে গিয়েছে এই সমালোচনায়৷ একদল যেমন দাবি করছেন বয়কটের, অন্যদলের তেমন বক্তব্য, বয়কট করার কোনও কারণ নেই৷ আরেকদল দেদার মেতেছে মিম তৈরিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অশ্লীল ভাবে শ্রীকৃষ্ণকে অপমানের অভিযোগ, #BoycottNetflix ক্যাম্পেন সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement