advertisement

Sonam Wangchuk Update: 'সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া যাবে না', সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র! যুক্তি কী?

Last Updated:

Sonam Wangchuk Update: লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন?

পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (ফাইল ছবি)
পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (ফাইল ছবি)
নয়াদিল্লি: লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন?
শীর্ষ আদালতের সোমবারের প্রশ্নের জবাবে বুধবার সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, গত বছর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী লেহতে হিংসাত্মক বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে ওয়াংচুকে গ্রেফতার করা হয়েছে। ওই বিক্ষোভে চার জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন।
আরও পড়ুন: মিমির জন্মদিনেই জামিন, বনগাঁকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয়-সহ আরও দুই অভিযুক্ত
এই পরিস্থতিতে জাতীয় নিরাপত্তার কারণে ওয়াংচুককে মুক্তি দেওয়া যাবে না। বুধবার সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুক মামলার শুনানিতে হঠাৎই উঠে এল জাতির জনকের নাম। আর তাতেই তৈরি হল তীব্র বিতর্ক। আদালতে মহাত্মা গান্ধির বক্তব্য উল্লেখ করা নিয়ে সরব হয়ে উঠল কেন্দ্রীয় সরকার।
advertisement
advertisement
আরও পড়ুন: সদ্য প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনারের ছেলে সাইবার প্রতারণার শিকার! যে ভাবে টাকা খোয়ালেন পীযূষ, খুব সাবধান!
সোনমের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে মুক্তি দেওয়ার বিষয়ে কেন্দ্রকে ভাবনা-চিন্তা করতেও বলেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি ভিভারালের বেঞ্চ। কেন্দ্রের দাবি, অসুস্থ সোনমকে জয়পুরের এমসে চিকিৎসা করানো হচ্ছে। সেই হাসপাতালের পরিষেবা লাদাখের যে কোনও হাসপাতালের থেকে ভাল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Wangchuk Update: 'সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া যাবে না', সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র! যুক্তি কী?
Next Article
advertisement
Birth Certificate: জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
  • জন্ম তারিখের আগেই তৈরি হয়ে গিয়েছে জন্ম শংসাপত্র৷ এসআইআর-এর ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্রের এমনই গরমিল ধরল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইআরও-র মাধ্যমে জন্ম শংসাপত্রের এই গরমিলের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও এনেছে কমিশন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement