Purulia News: ভারতীয় নৌ-বাহিনীতে প্রত্যন্ত গ্রামের মেয়ে সুস্মিতা মাহাতো, নজির গড়লেন সকলের কাছে!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Salmali Das
Last Updated:
Purulia News: কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনও কিছুই। প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়েও সামাজিক বাধাকে উপেক্ষা ভারতীয় নৌ-বাহিনীতে যোগদান করে নজির গড়ল পুরুলিয়ার ভূমিকন্যা সুস্মিতা মাহাতো।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনও কিছুই। প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়েও সামাজিক বাধাকে উপেক্ষা ভারতীয় নৌ-বাহিনীতে যোগদান করে নজির গড়ল পুরুলিয়ার ভূমিকন্যা সুস্মিতা মাহাতো। পাড়া থানার অন্তর্গত পাঠপুর গ্রামের বাসিন্দা সুস্মিতা মাহাতো। ২০২৫ সালের স্নাতক ডিগ্রি অর্জন করেছে।
আরও পড়ুনঃ ‘বাংলাজুড়ে বোমার সংস্কৃতি, আইনশৃঙ্খলা বলে কিছু নেই’ বাজেট বিতর্কে তৃণমূলকে তীব্র আক্রমণ নির্মলার!
বিগত দু’বছর ধরে এইআইএম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে মাঠ প্র্যাকটিস করছেন পুরুলিয়া জে কে কলেজ গ্রাউন্ডে। বাবা শ্যামাপদ মাহাতো রেলের গ্রুপ ডি কর্মী। মা সাবিত্রী মাহাতো গৃহবধূ। সুস্মিতার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। আর সেই স্বপ্ন নিয়ে বিগত দু’বছর আগে সে এসেছিল এআইএম ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউট চালান ভারতের প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো। তিনি ২০১৯ সাল থেকে একেবারে বিনামূল্যে মাঠ প্র্যাকটিস করান জঙ্গলমহলের ছেমেয়েদের।
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই ইনস্টিটিউট থেকে ১৪১ জন বিভিন্ন জায়গায় সরকারি চাকরি পেয়েছে। কিন্তু প্রথমবার ভারতীয় নৌবাহিনীতে কোন মেয়ে চাকরি পেল। এতে গর্বিত ইনস্টিটিউটের কর্ণধর অনুপ কুমার মাহাতো। মেয়েকে নিয়ে আপ্লুত মা সাবিত্রী মাহাতো। তিনি বলেন বহু মানুষ কটু কথা বলেছিল। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি এবং তার স্বামী সব সময় সুস্মিতার পাশে থেকেছেন।
advertisement
মেয়ের এই সাফল্যে তিনি গর্বিত। আগামী ২১ ফেব্রুয়ারি ভুবনেশ্বরের চিল্কাতে নৌবাহিনীতে যোগদান করতে চলেছে সুস্মিতা মাহাতো। তার চোখে রয়েছে দেশ সেবা করার স্বপ্ন। তার এই সাফল্যে গর্বিত গোটা জঙ্গলমহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 8:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ভারতীয় নৌ-বাহিনীতে প্রত্যন্ত গ্রামের মেয়ে সুস্মিতা মাহাতো, নজির গড়লেন সকলের কাছে!









