advertisement

Shantiniketan : বসন্তে শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার প্ল্যান! কোন কোন রিসর্টে পেতে পারেন বাউল গানের আখড়া? জেনে নিন

Last Updated:
Shantiniketan : বন্ধুবান্ধবদের সঙ্গে এক টুকরো শান্তির খোঁজে শান্তিনিকেতন এলে আপনি রাত্রিবাস করুন এই কয়েকটি হোটেল, মিলবে দারুন সুযোগ।
1/5
বীরভূম,সৌভিক রায়: রাঙামাটির জেলার রাঙামাটির শহর বোলপুর শান্তিনিকেতন। কমবেশি সবাই এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করে গেছেন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও পর্যটকেরা এখানে ভ্রমণের জন্য বারংবার ছুটে আসেন। আর ঠিক এই সময় শীতের একদম শেষ লগ্ন। আর বসন্তের আগমন ঘটতে চলেছে। এই বসন্তের সময় নানান ফুলে নানান রং এ সেজে ওঠে কবিগুরুর প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন।
রাঙামাটির জেলার রাঙামাটির শহর বোলপুর শান্তিনিকেতন। কমবেশি সবাই এই বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসেছেন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও পর্যটকরা এখানে ভ্রমণের জন্য বারবার ছুটে আসেন। আর ঠিক এই সময় শীতের একদম শেষ লগ্ন। আর বসন্তের আগমন ঘটতে চলেছে। এই বসন্তের সময় নানান ফুলে নানান রং এ সেজে ওঠে কবিগুরুর প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
পালিত হয় বসন্ত উৎসব। লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই বসন্ত উৎসবে। লাল, নীল, হলুদ রং এর আবির নিয়ে আবির খেলায় মেতে ওঠেন পর্যটকেরা। তবে আপনি যদি শীতের শেষ লগ্নে বোলপুর শান্তিনিকেতন শান্তির খোঁজে আসেন, আর এমন একটি হোটেল বা রিসোর্ট খুঁজছেন যেখানে একান্তে আপনি সময় কাটাতে পারবেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
শান্তিনিকেতনে পালিত হয় বসন্ত উৎসব। লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই বসন্ত উৎসবে। লাল, নীল, হলুদ রঙয়ের আবির নিয়ে খেলায় মেতে ওঠেন পর্যটকরা। তবে আপনি যদি শীতের শেষ লগ্নে বোলপুর শান্তিনিকেতন শান্তির খোঁজে আসেন, আর এমন একটি হোটেল বা রিসোর্ট খুঁজছেন যেখানে একান্তে আপনি সময় কাটাতে পারবেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
বোলপুর শান্তিনিকেতনে এমন বহু হোটেল রয়েছে যেখানে আপনি শীতের একদম শেষ লগ্নে স্নিগ্ধ হাওয়ায় বন ফায়ার এর আনন্দ উপভোগ করতে করতে আপনি আপনার পরিবার পরিজন অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে হাসি ঠাট্টা এবং আনন্দে মেতে ওঠে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির এলাকার গেলেই আপনি এমন বহু হোটেল অথবা রিসোর্ট পেয়ে যাবেন যেখানে সন্ধ্যায় পর্যটকদের জন্য বন ফায়ারের আয়োজন করা হয়।
বোলপুর শান্তিনিকেতনে এমন বহু হোটেল রয়েছে যেখানে আপনি শীতের একদম শেষ লগ্নে স্নিগ্ধ হাওয়ায় বন ফায়ার-এর আনন্দ উপভোগ করতে করতে পরিবার পরিজন অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে হাসি ঠাট্টা এবং আনন্দে মেতে ওঠেন। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির এলাকার গেলেই আপনি এমন বহু হোটেল অথবা রিসোর্ট পেয়ে যাবেন যেখানে সন্ধ্যায় পর্যটকদের জন্য বন ফায়ারের আয়োজন করা হয়। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
এর পাশাপাশি আপনি বোলপুরের শ্যামবাটি মোড় এলাকায় গেলেও পরপর লাইন দিয়ে তিন-চারটে হোটেল ও রিসোর্ট পাবেন যেখানে বনফায়ারের সঙ্গে বাউল গানের আখড়ার আয়োজন করা হয়। বিভিন্ন বাউল শিল্পীরা একতারা হাতে নিয়ে বিভিন্ন গানে মাতিয়ে তোলেন পর্যটকদের।
এর পাশাপাশি আপনি বোলপুরের শ্যামবাটি মোড় এলাকায় গেলেও পরপর লাইন দিয়ে তিন-চারটে হোটেল ও রিসোর্ট পাবেন যেখানে বনফায়ারের সঙ্গে বাউল গানের আখড়ার আয়োজন করা হয়। বিভিন্ন বাউল শিল্পীরা একতারা হাতে নিয়ে বিভিন্ন গানে মাতিয়ে তোলেন পর্যটকদের। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
তবে অবশ্য বনফায়ার এবং বাউল গানের আখড়ার আনন্দ উপভোগ করতে গেলে আপনাকে কিছু টাকা খরচা করতে হবে। সেই সমস্ত রিসোর্ট এ একদিনের দুইজন থাকার সুন্দর একটি এসি রুম এর ভাড়া ২২০০ থেকে ২৫০০ টাকা। এবং নন এসি রুমের ভাড়া ১৮০০-২০০০ টাকার মধ্যে। এর সঙ্গে বাউল গান ও বনফায়ার এর জন্য আলাদা করে কিছু টাকা দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। তাহলে এবার যদি আপনি শান্তির খোঁজে শান্তিনিকেতন আসেন তাহলে এই কয়েকটি জায়গায় এমন হোটেলের খোঁজ করে নিতেই পারেন।
তবে অবশ্য বনফায়ার এবং বাউল গানের আখড়ার আনন্দ উপভোগ করতে গেলে আপনাকে কিছু টাকা বেশি খরচ করতে হবে। সেই সমস্ত রিসোর্টে একদিনের দুজন থাকার সুন্দর একটি এসি রুম-এর ভাড়া ২২০০ থেকে ২৫০০ টাকা। এবং নন এসি রুমের ভাড়া ১৮০০-২০০০ টাকার মধ্যে। এর সঙ্গে বাউল গান ও বনফায়ার এর জন্য আলাদা করে কিছু টাকা দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। তাহলে এবার যদি আপনি শান্তির খোঁজে শান্তিনিকেতন আসেন তাহলে এই কয়েকটি জায়গায় এমন হোটেলের খোঁজ করে নিতেই পারেন। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
advertisement