advertisement

Humayun Kabir: ছিলেন ভরতপুরের বিধায়ক, এবার কোন কেন্দ্র থেকে প্রার্থী হুমায়ুন কবীর? শুরু হয়ে গেল দেওয়াল লিখন

Last Updated:

হুমায়ুন জানিয়েছেন, রাজ্যের সমস্ত কেন্দ্রেই হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধেও প্রার্থী দেবে তাঁর দল৷

নিজের গড়েই প্রার্থী হচ্ছেন হুমায়ুন৷
নিজের গড়েই প্রার্থী হচ্ছেন হুমায়ুন৷
২০২১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন৷ তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নতুন দল করেছেন হুমায়ুন কবীর৷ সেই জনতা উন্নয়ন পার্টির হয়েই এবার মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন হুমায়ুন কবীর৷
এ দিন থেকেই হুমায়ুন কবীরের নামে রেজিনগরে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে৷ হুমায়ুনের অনুগামীদের দাবি, ২০২৬ সালের নির্বাচনের আগে এই প্রথম কোনও প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন শুরু হল৷
তবে হুমায়ুন ঘনিষ্ঠদের সূত্রে খবর, রেজিনগর ছাড়াও তার পাশের কেন্দ্র বেলডাঙা থেকেও প্রার্থী হবেন হুমায়ুন৷ সবমিলিয়ে নতুন দলের টিকিটে বিধানসভায় ফিরতে মরিয়া জনতা উন্নয়ন পার্টির প্রধান৷
advertisement
advertisement
নতুন দল তৈরির পর সিপিএম, আইএসএফ সহ বিভিন্ন দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করেছেন হুমায়ুন কবীর৷ যদিও সেই চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি৷ হুমায়ুন অবশ্য দাবি করেছেন, এ মাসের মধ্যেই দলের রাজনৈতিক কৌশল নিয়ে বড় কোনও ঘোষণা করবেন৷
এর আগে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবীর৷ তিনি নিজে রেজিনগরেরই বাসিন্দা৷ রেজিনগরেই বাবরি মসজিদ তৈরিরও উদ্যোগ নিয়েছেন তিনি৷ এ দিন রেজিনগর বাজারে হুমায়ুনের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে৷ আগামী কয়েকদিনে গোটা রেজিনগর বিধানসভা জুড়ে হুমায়ুনের সমর্থনে দেওয়াল লিখন চলবে বলে দাবি তাঁর অনুগামীদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Humayun Kabir: ছিলেন ভরতপুরের বিধায়ক, এবার কোন কেন্দ্র থেকে প্রার্থী হুমায়ুন কবীর? শুরু হয়ে গেল দেওয়াল লিখন
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement