Job Alert: পুরুলিয়া আইটিআই কলেজে শিক্ষানবিশ মেলা, চাকরির সুযোগ পেলেন বহু ছাত্র-ছাত্রী
- Reported by:Shantonu Das
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে এই মেলাকে ঘিরে যে উৎসাহ দেখা গেছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন শিল্প উদ্যোগীরাও। তাঁদের মতে, যোগ্য ও দক্ষ কর্মী বেছে নেওয়ার ক্ষেত্রে এই ধরনের শিক্ষানবিশ মেলা অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া আইটিআই কলেজে আয়োজিত হল শিক্ষানবিশ মেলা। এই মেলায় পুরুলিয়া জেলা ছাড়াও মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। চাকরির সুযোগ প্রদানের লক্ষ্যে এই মেলায় উপস্থিত ছিল দেশের বিভিন্ন রাজ্যের মোট ১৫ স্বনামধন্য সংস্থা।
পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত আইটিআই কলেজে এই শিক্ষানবিশ মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের হাতে চাকরির সুযোগ তুলে দেন সংশ্লিষ্ট কোম্পানিগুলির প্রতিনিধিরা। জানা গিয়েছে, এ দিনের শিক্ষানবিশ মেলা থেকে মোট ১২৯ প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রী চাকরির সুযোগ পেয়েছেন। তবে, মেলায় রাজ্যের বাইরে থেকে আসা কোম্পানির উপস্থিতি চোখে পড়লেও, নিজেদের জেলা বা পশ্চিমবঙ্গের কোম্পানিগুলির তেমন সক্রিয় অংশগ্রহণ না থাকায় কিছুটা হলেও হতাশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ মার্চ-এপ্রিলেও গোলাপে ভরে থাকবে বাগানের সব গাছ, সহজ ‘এই’ কৌশলে বাড়বে ফুলের মাপ, গাছের পাতা দেখা যাবে না
পুরুলিয়া আইটিআই কলেজের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ কুণ্ডু জানান, কলেজের উদ্যোগে সারা বছরে মোট তিনটি শিক্ষানবিশ মেলা এবং একটি চাকরি মেলার আয়োজন করা হয়। এই সমস্ত মেলার মাধ্যমে প্রতি বছর প্রায় ১৩০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। জানা গিয়েছে, এই মেলা থেকে যারা নিযুক্ত হন তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষানবিশ হিসেবে সংশ্লিষ্ট কোম্পানিতে কাজ করেন। সেই সময়ে কাজের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হয়।
advertisement
advertisement
আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে এই মেলাকে ঘিরে যে উৎসাহ দেখা গিয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন শিল্প উদ্যোগীরাও। তাঁদের মতে, যোগ্য ও দক্ষ কর্মী বেছে নেওয়ার ক্ষেত্রে এই ধরনের শিক্ষানবিশ মেলা অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Location :
Puruliya,West Bengal
First Published :
Feb 11, 2026 8:28 PM IST










