advertisement

Iman Chakraborty: পরিবারে এল নতুন সদস্য! নয়া বছরেই স্বপ্নপূরণ ইমনের, সুখবর দিলেন গায়িকা নিজেই

Last Updated:

Iman Chakraborty: নতুন বছর পড়তে না পড়তেই সেই স্বপ্নপূরণ হল গায়িকা ইমনের৷ সাধারণতন্ত্র দিবসের দিনই ইমনের পরিবারে এল নতুন সদস্য৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন গায়িকা৷

সুখবর দিলেন ইমন
সুখবর দিলেন ইমন
জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে সর্বদাই চর্চা চলছে৷ কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবটা জানতেই মুখিয়ে থাকেন ভক্তরা৷ ফের শিরোনামে উঠে এলেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী ৷ নিজের জীবনের স্বপ্নপূরণের কথা এবার সকলের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷
প্রতিটা মানুষের কোনও না কোনও স্বপ্ন থাকে৷ আর সেটা পূরণ করাটা যেমন আনন্দের তেমনই চ্যালেঞ্জের৷ নতুন বছর পড়তে না পড়তেই সেই স্বপ্নপূরণ হল গায়িকা ইমনের৷ সাধারণতন্ত্র দিবসের দিনই ইমনের পরিবারে এল নতুন সদস্য৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন গায়িকা৷ মুহূর্তের মধ্যে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
গানের মধ্য দিয়ে নিজের জীবনের অনেক স্বপ্নই পূরণ করেছেন ইমন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন৷ গায়িকার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটা মার্সিডিজ গাড়ি কেনার৷ এবার সেই স্বপ্ন পূরণ করলেন ইমন ৷ সাদা রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন ইমন লেখেন- ‘ধন্যবাদ বাবাই, আমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য৷ সব কিছুর জন্য অনেক ধন্যবাদ সবাইকে৷ আমাদের নতুন চারচাকার জন্য চিয়ার্স৷ জয় জগন্নাথ৷’
advertisement
এদিন পুরো সাদা রঙের পোশাকে দেখা গেছে ইমন চক্রবর্তীকে৷ দুধসাদা সুন্দরীর সঙ্গে ম্যাচ করেই সাদা রঙের কো-অর্ড প্যান্ট, সাদা সোয়েটার পরেছিলেন ইমন৷ বাবাকে জড়িয়ে আদুরে চুমুতে ভরিয়ে দিয়েছেন গায়িকা৷ তবে শুধু বাবা নয়, শ্বশুর ও স্বামী নীলাঞ্জনের সঙ্গেও পোজ দিয়েছিলেন ইমন৷ সকল ভক্তরাই গায়িকার এই সাফল্যে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: পরিবারে এল নতুন সদস্য! নয়া বছরেই স্বপ্নপূরণ ইমনের, সুখবর দিলেন গায়িকা নিজেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement