advertisement

Bengali Serial TRP: হুড়মুড়িয়ে বাড়ছে নম্বর, প্রতি সপ্তাহেই সূর্য-দীপার জয়জয়কার, জগদ্ধাত্রী কোথায়!

Last Updated:

Bengali Serial TRP: সূর্য এবং দীপার দুই মেয়ের দেখা হচ্ছে নাচের অনুষ্ঠানে। সোনা সেজেছে কৃষ্ণ এবং রূপা এল রাধা বেশে। সূর্য জানাচ্ছে, রূপা আর সোনা একই স্কুলে পড়াশোনা করবে। দুই মেয়ের পড়াশোনাই দায়িত্বই নিজের কাঁধে নিল তাদের বাবা।

বাংলা সিরিয়ালের টিআরপি
বাংলা সিরিয়ালের টিআরপি
কলকাতা: বারবার চার বার! 'জগদ্ধাত্রী'কে হারিয়ে এই সপ্তাহেও সেরার আসন জাঁকিয়ে বসে রইল 'অনুরাগের ছোঁয়া'। প্রতি সপ্তাহেই নম্বর বাড়ছে। এই সপ্তাহে মোট ৯.৫।
সূর্য এবং দীপার দুই মেয়ের দেখা হচ্ছে নাচের অনুষ্ঠানে। সোনা সেজেছে কৃষ্ণ এবং রূপা এল রাধা বেশে। সূর্য জানাচ্ছে, রূপা আর সোনা একই স্কুলে পড়াশোনা করবে। দুই মেয়ের পড়াশোনাই দায়িত্বই নিজের কাঁধে নিল তাদের বাবা। লাবণ্য যেন বুঝতে পারছে যে রূপাই তার আর এক নাতনি। মিশকা এবং সূর্য যে বিবাহিত নয়, সেই ভুল ধারণা কিছুতেই ভাঙছে না দীপার। তাই কাছে এসেও আসতে পারছে না যুগল।
advertisement
advertisement
দ্বিতীয় স্থানে 'জগদ্ধাত্রী'। সেরার থেকে এর নম্বর বেশ অনেকটাই কম। ৮.৮। কৌশিকী জেনে গিয়েছে জগদ্ধাত্রীর আসল পরিচয়। জ্যাস সান্যালই যে জগদ্ধাত্রী, তা পরিবারের এক সদস্যের কাছে ফাঁস হয়ে গেল এই সপ্তাহে। হাসপাতালে কৌশিকীকে বাঁচাতে গিয়ে এই গোপন তথ্য প্রকাশ পেয়ে যায়। সয়ম্ভূ যে ওই বাড়িরই ছেলে, সে কথা প্রমাণ হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে।
advertisement

বাকি ধারাবাহিকের কে কোথায়, দেখে নেওয়া যাক এক ঝলকে-

প্রথম স্থানঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয় স্থানজগদ্ধাত্রী
তৃতীয় স্থানগৌরী এল
চতুর্থ স্থানখেলনা বাড়ি
পঞ্চম স্থানবাংলা মিডিয়াম, নিম ফুলের মধু
ষষ্ঠ স্থানপঞ্চমী, রাঙা বউ
সপ্তম স্থানগাঁটছড়া, আলতা ফড়িং
অষ্টম স্থানএক্কা দোক্কা
নবম স্থানমিঠাই
দশম স্থানসাহেবের চিঠি, সোহাগ জল, হরগৌরী পাইস হোটেল
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: হুড়মুড়িয়ে বাড়ছে নম্বর, প্রতি সপ্তাহেই সূর্য-দীপার জয়জয়কার, জগদ্ধাত্রী কোথায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement