advertisement

‘চেক-আপ’ করানো হল না! প্রয়াত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, কোন রোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু সম্পূর্ণার বাবার

Last Updated:

Actor Niladri Lahiri passed away: বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নাট‍্যজগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। মৃত‍্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর।

‘চেক-আপ’ করানো হল না! প্রয়াত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, কোন রোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু সম্পূর্ণার বাবার
‘চেক-আপ’ করানো হল না! প্রয়াত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, কোন রোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু সম্পূর্ণার বাবার
কলকাতা: প্রয়াত অভিনেতা নীলাদ্রী লাহিড়ি। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়েছে প্রবীণ অভিনেতার। বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নাট‍্যজগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। মৃত‍্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
প্রয়াত অভিনেতা নীলাদ্রী লাহিড়ির কন‍্যা সম্পূর্ণা লাহিড়ীও টলিউডের পরিচিত মুখ। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন সম্পূর্ণা। জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারিও হয়েছিল তাঁর। চিকিত্‍সকের কাছে চেক আপের জন‍্যও যাওয়ার কথা ছিল তাঁর। তবে তাঁর আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি।
advertisement
advertisement
advertisement
‘মিঠাই’, ‘শুভদৃষ্টি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘জগদ্ধাত্রীর’ মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নীলাদ্রি। যদিও টেলিভিশনের আগে থেকেই নাট‍্যজগতে কাজ করেছেন তিনি। নাট‍্যজগত থেকেই দর্শকদমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। টেলিভিশন হোক বা নাটক, দুই মাধ‍্যমেই তাঁর অভিনয় অত‍্যন্ত প্রশংসিত।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘চেক-আপ’ করানো হল না! প্রয়াত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, কোন রোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু সম্পূর্ণার বাবার
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement