advertisement

Anupam Roy-KK: এক মিনিটের নীরবতা পালন, কেকে-কে শ্রদ্ধা জানিয়ে 'পল' গাইলেন অনুপম রায়, রইল ভিডিও

Last Updated:

অনুপম বলে উঠলেন,''আমার মনে পড়ছে, দু'দিন আগেকার রাত। যখন হাসপাতালে পৌঁছে আমি জানতে পারলাম, উনি আর নেই আমাদের মধ্যে।''

#কলকাতা: একই মঞ্চে আবার 'হম রহে ইয়া না রহে কল' গানটি গাওয়া হল। কিন্তু গানের স্রষ্টা আর নেই। কৃষ্ণকুমার কুন্নত ওরফে বলিউডের তারকা সঙ্গীতশিল্পী কেকে। কলকাতায় নজরুল মঞ্চে এই গানটি শেষ বার গেয়ে নেমেছিলেন তিনি। তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি প্রয়াত হন। সেই ঘটনার তিন দিন পরে সেই মঞ্চেই আলো জ্বলে ওঠে। সাউন্ড চেকিং হয়। এসি চলে। দর্শক আসন ভর্তি হয়। এবং স্টেজে ওঠে 'দ্য অনুপম রায় ব্যান্ড'। প্রথম গান হিসেবে নিজের অ্যালবামের 'আমি আজকাল ভাল আছি, তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে' গানটি গান গীতিকার, সুরকার, গায়ক। প্রয়াত গায়ক কেকে-কে শ্রদ্ধা জানাতে ভোলেননি অনুপম।
advertisement
নিজের গান গাওয়ার মাঝেই অনুপম মাইকে বলে উঠলেন,''আমার মনে পড়ছে, দু'দিন আগেকার রাত। যখন হাসপাতালে পৌঁছে আমি জানতে পারলাম, উনি আর নেই আমাদের মধ্যে। আমরা সেই শিল্পীর জন্য আজ এক মিনিটের নীরবতা পালন করতে পারি কি?'' দর্শকেরা চিৎকার করে সমর্থন জানালেন। পিছনে পর্দায় ভেসে উঠল কেকে-র ছবি। মঞ্চের শিল্পী এবং অডিটোরিয়ামের দর্শদের সঙ্গে কেকে-র স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করলেন অনুপম। সেই নীরবতা ভাঙলেন কেকে-র গান দিয়েই। দরদি গলায় গেয়ে উঠলেন, 'হম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'। পর্দায় তখন কেকে-র ভিডিও চালানো হল। ভেসে উঠল কেকে এবং অনুপমের একটি ছোট্ট ভিডিও-ও। উঠে দাঁড়ালেন দর্শকেরা। হাততালি দিয়ে কেকে-র সেই গানের সঙ্গে ভেসে গেলেন স্মৃতিতে। গলাও মেলালেন শেষে।
advertisement
৩১ জুনের মতো ভিড় বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তার জন্য বিবিধ ব্যবস্থা নেওয়া হয়েছিল এ দিন। মোট ১৫০০টি আসন ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ভিড় একদমই হয়নি নজরুল মঞ্চে। তা ছাড়া কুল লাইট ব্যবহার করা হয়েছে। এসি-র পাশাপাশি একাধিক এয়ার কুলার এবং ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে যাতে গরমে কেউ কষ্ট না পান। মঞ্চের পাশে বা সামনে দর্শকদের দাঁড়াতে দেওয়া হয়নি। কথা মতো বাইরে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে ছিল। সঙ্গে ভেন্টিলেশন এবং চিকিৎসক। আগের থেকে অনেক বদলে গিয়েছে মঞ্চের পরিস্থিতি, সে কথা স্পষ্ট।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy-KK: এক মিনিটের নীরবতা পালন, কেকে-কে শ্রদ্ধা জানিয়ে 'পল' গাইলেন অনুপম রায়, রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement