advertisement

আলিয়া-কন্যার নামকরণ করলেন নীতু, ছবিতে দেখা দিল একরত্তি, বাংলায় এই নামের অর্থ কী

Last Updated:

আলিয়ার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরের কোলে তাঁদের একরত্তি। সঙ্গে দাঁড়িয়ে আলিয়া। উল্টোদিকের দেওয়ালে ঝুলছে ছোট্ট একটি বার্সেলোনার জার্সি।

#মুম্বই: আলিয়া ভাটের কন্যার নাম রাখলেন ঠাকুমা নীতু কাপুর। অপেক্ষার অবসান হল ভক্তদের। প্রকাশ্যে এল সেই নাম। একইসঙ্গে কন্যার এক ঝলক দিলেন নতুন মা।
আলিয়ার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরের কোলে তাঁদের একরত্তি। সঙ্গে দাঁড়িয়ে আলিয়া। উল্টোদিকের দেওয়ালে ঝুলছে ছোট্ট একটি বার্সেলোনার জার্সি। তার পিছনেই লেখা সদ্যোজাতর নাম।
advertisement
advertisement
নাম রাখা হল রাহা। কার পদবী গ্রহণ করবে সদ্যোজাত, সে সম্পর্কে যদিও কিছু জানাননি নায়িকা। কাপুর পরিবারের নতুন সদস্যের নামের একাধিক অর্থও জানালেন আলিয়া।
ছবির সঙ্গে কাপুরবধূ লিখলেন, 'স্বহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ, গোষ্ঠী। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। তা ছাড়াও রাহা মানে স্বাধীনতা, সুখ। সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, এই নামের সঙ্গে আমাদের মেয়ের সামঞ্জস্য রয়েছে। ধন্যবাদ রাহা, আমাদের পরিবারে প্রাণ এনে দেওয়ার জন্য। যেন আমাদের জীবন শুরু হল নতুন করে।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আলিয়া-কন্যার নামকরণ করলেন নীতু, ছবিতে দেখা দিল একরত্তি, বাংলায় এই নামের অর্থ কী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement