advertisement

Ajay Devgn-Amitabh Bachchan: অজয়ের কথা না শুনেই তিন তলা থেকে ঝাঁপ অমিতাভের! অ্যাকশন দৃশ্যে চোট লাগে বিগ বি-র

Last Updated:

Ajay Devgn-Amitabh Bachchan: ৮০ বছরের বৃদ্ধ 'অ্যাংরি ইয়ং ম্যান' এখনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন, সে কথা জেনে অনেকেই চমকে গিয়েছেন। তবে এই ঘটনা তাঁর জীবনে নতুন নয়। এর আগেও একাধিক বার শ্যুটিংয়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন।

অজয়-অমিতাভ
অজয়-অমিতাভ
মুম্বই: হায়দরাবাদে 'প্রজেক্ট কে' ছবির শ্যুটিংয়ে গুরুতর আঘাত পেয়েছেন অমিতাভ বচ্চন। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই এই ঘটনা ঘটে। কিন্তু বিস্তারিত কিছুই জানা যায়নি। অমিতাভ নিজেই সোশ্যাল মিডিয়ায় চোট পাওয়ার কথা জানিয়েছেন। নিশ্বাস নিতে কষ্ট, পাশফেরা, চলাফেরা করাতেও যন্ত্রণা হচ্ছে কারণ মূলত আঘাত লেগেছে পাঁজরের মাংস পেশিতে। আপাতত চিকিৎসকের পরামর্শে তিনি মুম্বই ফিরে এসেই বিশ্রাম করছেন। স্থগিত ছবির কাজ।
৮০ বছরের বৃদ্ধ 'অ্যাংরি ইয়ং ম্যান' এখনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন, সে কথা জেনে অনেকেই চমকে গিয়েছেন। তবে এই ঘটনা তাঁর জীবনে নতুন নয়। এর আগেও একাধিক বার শ্যুটিংয়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন বিগ বি।
advertisement
advertisement
সম্প্রতি নিজের ছবি 'ভোলা'র প্রচারে এসে অমিতাভের আহত হওয়া নিয়ে মুখ খোলেন বলি তারকা অজয় দেবগণ। তাঁর কথায় জানা যায়, 'মেজব সাব' শ্যুটেও এমনই এক ঘটনা ঘটেছিল। সবরকম সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগ বি খানিক জোর করেই নিজে সেই দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলেন। তিন তলা, ৩০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন অমিতাভ। অজয় স্টান্ট ম্যানের বিকল্পের কথা বললেও অমিতাভ রাজি হননি। তাঁদের দু'জনের একসঙ্গে ঝাঁপ দেওয়ার কথা। কিন্তু বয়স্ক অভিনেতা নিজেই সেখানে অভিনয় করতে চেয়েছিলেন স্টান্ট ম্যানের সাহায্য ছাড়াই। এব তার পর দু'জনেই চোট পেয়েছিলেন।
advertisement
অজয়ের কথায়, "এখন অ্যাকশন দৃশ্য অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তখন এর থেকে কঠিন ছিল। আর সেই সময়ে মিস্টার বচ্চন এই ধরনের অ্যাকশন দৃশ্যে অভিনয় করতেন। কোনও গদি থাকত না। সুরক্ষা ব্যবস্থা থাকত না আগেকার দিনে। কোনও দড়িও থাকত না। কত ধরনের ভয়ঙ্কর দৃশ্যে যে তিনি অভিনয় করেছেন, তা কল্পনাতীত! এখন বিবিধ সুরক্ষা ব্যবস্থা আছে। সেটা ভাল খবর আমাদের জন্য, যাঁদের বয়স হয়েছে কিন্তু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn-Amitabh Bachchan: অজয়ের কথা না শুনেই তিন তলা থেকে ঝাঁপ অমিতাভের! অ্যাকশন দৃশ্যে চোট লাগে বিগ বি-র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement