advertisement

বাবা হলেন আদনান সামি !

Last Updated:

সকাল সকালই সুখবর ভেসে এল আদনান সামির বাড়িতে ৷ বুধবার সকালে আদনানের স্ত্রী রোয়া সামি জন্ম দিলেন কন্যা সন্তানের৷ কন্যা হতেই

#মুম্বই: সকাল সকালই সুখবর ভেসে এল আদনান সামির বাড়িতে ৷ বুধবার সকালে আদনানের স্ত্রী রোয়া সামি জন্ম দিলেন কন্যা সন্তানের৷ কন্যা হতেই তার নাম রেখে ফেললেন আদনান ৷ ছোট্ট মেয়ের নাম দিলেন মেদিনা সামি খান ৷
বুধবার সকালকে বার বার ধন্যবাদ জানাতে ভুলছেন না সঙ্গীতশিল্পী আদনান সামি ৷ ট্যুইটারে সকালই পোস্ট করেছেন, তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন ৷ তাঁর জীবনে এই ছোট্ট মেয়ে পরীর মতো এসে হাজির হয়েছেন ৷
baby
advertisement
ট্যুইটে আদনান লিখলেন, ‘রোয়া আর আমার জীবনে ঈশ্বরের আর্শীবাদ হিসেবে এসেছে ছোট্ট পরী ৷ মা ও মেয়ে দু’জনেই ভালো আছে ৷ মেয়ের নাম আমরা রেখেছি মেদিনা সামি খান ৷ এই আনন্দ বলে বোঝানো যাবে না ৷’
advertisement
২০১০ সালের ২৯ জানুয়ারি রোয়াকে বিয়ে করেন আদনান ৷ আপাতত, ছোট্ট মেয়ে মেদিনাকে নিয়েই খুশি আছেন আদনান ৷ আদনানের কথায়, এই ছোট্ট মেয়ে মেদিনাই তার লাকি চার্ম !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা হলেন আদনান সামি !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement