advertisement

Death News: মৃত্যুর এক সপ্তাহ পরে উদ্ধার বহুল জনপ্রিয় অভিনেত্রীর পচা-গলা দেহ... গৃহবন্দী ছিলেন, কেন এই চরম পরিণতি?

Last Updated:

তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাঁর বাড়ি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। তারপরেই প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা দুর্গন্ধও পাচ্ছিলেন।

News18
News18
করাচি: মৃত্যুর এক সপ্তাহ পরে উদ্ধার বহুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী আয়েষা খানের দেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তান বিনোদন জগতে। তাঁর আবাসন থেকেই উদ্ধার হয়েছে দেহ। ৭৬ বছরের প্রবীণ পাকিস্তানি অভিনেত্রী দীর্ঘদিন বাড়ি থেকে বের হতেন না। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
advertisement
বেশ কয়েক বছর ধরে একা বসবাস করছিলেন তিনি। একাধিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর কারণ এবং সঠিক সময় নির্ধারণের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টার থেকে পোস্ট-মর্টেম হলে কারণ নিশ্চিত হবে।
তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাঁর বাড়ি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। তারপরেই প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা দুর্গন্ধও পাচ্ছিলেন। পরে পচাগলা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। কিন্তু ঠিক কী কারণে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, কেনই বা এই অস্বাভাবিক মৃত্যু, সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ। পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সঠিক কারণ উদ্ধার হয়নি পাওয়া যায়নি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: মৃত্যুর এক সপ্তাহ পরে উদ্ধার বহুল জনপ্রিয় অভিনেত্রীর পচা-গলা দেহ... গৃহবন্দী ছিলেন, কেন এই চরম পরিণতি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement