advertisement

Mamata Banerjee on SIR case: সুপ্রিম কোর্টে ‘মানুষের জয়’, ৫ দিন পরে ধর্না প্রত্যাহার মমতার! বললেন, ‘খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে’

Last Updated:

মমতা বলেন, ‘মানুষের আস্থা, ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ক্যাম্প করে করে মানুষকে আমাদের দল সাহায্য করেছে। বিজেপির কথায় এত নাম বিবেচনাধীন করে রেখেছিল। রোজ রোজ অ্যাপ বদল করেছে। মিসলিড করেছে। আদালত আজ ভৎর্সনা করেছে।’

ধরনা প্রত্যাহার মমতার
ধরনা প্রত্যাহার মমতার
কলকাতা: সুপ্রিম কোর্টে জয় হয়েছে মানুষের৷ বাংলার কথা ভেবেছে সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের এসআইআর মামলা সংক্রান্ত নির্দেশের পরে গত ৫ দিন ধরে চলা ধর্না প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, বিচারবিভাগের প্রতি তাঁর আস্থা রয়েছে৷ বললেন, ‘খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে।’
মঙ্গলবারের এসআইআর মামলার শুনানি শেষে নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিবেচনাধীন মামলাগুলিতে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের কথা শুনতে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হবে৷ এছাড়া, ১০ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মঙ্গলবার জানিয়েছেন, ভোটের আগের দিনও নাম চূড়ান্ত হলে, পরের দিন ভোট দিতে পারবেন সেই ব্যক্তি৷ ভোট প্রক্রিয়ার মধ্যেও চলবে প্রক্রিয়া৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টে এদিনের নির্দেশকে সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ‘‘ধর্না দিয়েছিলাম যাতে ভোটাধিকার মানুষ ফিরে পায়। সুপ্রিম কোর্টের আদেশ উল্টোপাল্টা বলে ভুল বোঝাচ্ছিল। এতক্ষণ আইনজীবীদের সাথে কথা বলছিলাম। ভোট ঘোষণা হলেও, নাম ঘোষণা হবে। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়। এটা মানুষের জয়। ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও। খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে। আমাদের নজর থাকবে।’’
advertisement
তৃণমূলনেত্রীর কথায়, ‘‘মানুষের আস্থা, ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ক্যাম্প করে করে মানুষকে আমাদের দল সাহায্য করেছে। বিজেপির কথায় এত নাম বিবেচনাধীন করে রেখেছিল। রোজ রোজ অ্যাপ বদল করেছে। মিসলিড করেছে। আদালত আজ ভৎর্সনা করেছে।’’
advertisement
মমতা বলেন, ‘‘বুথে মানুষকে নিয়ে যেতে হবে। যাতে তারা আবেদন করতে পারে। ভোটের কাজ আর এই কাজ একসাথে চলবে। মিটিং মিছিল হবে, নাম তোলা হবে। এর পরে অন্যায় হলে সুপ্রিম কোর্ট তাদের কাছে যেতে বলেছে।’’
সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল নির্দেশ নিয়েও সন্তুষ্ট মমতা, ‘‘৫৮ লাখের মধ্যে যাদের নাম বাদ গেছে তারাও ট্র‍্যাইব্যুনালে যেতে পারবেন। মন শক্তিশালী করুন। আত্মহত্যা নয়। আমরা তো আছি। বাংলার মানুষ পাশে আছে। অন্য দলের কর্মী হলেও সাহায্য করব।বাংলার জয়, তৃণমূলের জয় হবে। কেউ রুখতে পারবেন না।’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee on SIR case: সুপ্রিম কোর্টে ‘মানুষের জয়’, ৫ দিন পরে ধর্না প্রত্যাহার মমতার! বললেন, ‘খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে’
Next Article
advertisement
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement