advertisement

Gyanesh Kumar: এবার একুশের ভোট পরবর্তী হিংসায় নজর জ্ঞানেশ কুমারের! তথ্য তলব, প্রয়োজনে ওসি-দের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

Last Updated:

একুশের ভোট পরবর্তী এলাকায় কোন কোন পুলিশ আধিকারিকের এলাকায় ঘটনাগুলি ঘটেছিল৷ সব বিস্তারিত তথ্য চাইল কমিশন৷

জ্ঞানেশ কুমার, নন্দিনী চক্রবর্তী
জ্ঞানেশ কুমার, নন্দিনী চক্রবর্তী
কলকাতা: রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠকে ২০২১ নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বিস্তারিত তথ্য চাইল কমিশন। কোন কোন পুলিশ অফিসার ও ওসি-দের অধীনে থাকা এলাকায় সেই সময় হিংসার ঘটনা ঘটেছিল? পাশাপাশি, সেইসব থানার তৎকালীন সুপারভাইজিং অফিসারদের নামের তালিকাও চাইল নির্বাচন কমিশন। ওই সব অফিসারদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেই সমস্ত প্রাসঙ্গিক তথ্য-সহ বিস্তারিত তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ। আজ, মঙ্গলবার ফুল বেঞ্চের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর। মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি-এর সঙ্গে হওয়া বৈঠকে এই নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
এবার যে থানার অধীনে অশান্তির ঘটনা ঘটবে সেই থানার ওসি-এর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ প্রয়োজনে সংবিধানের ৩১১ নম্বর ধারা প্রয়োগ করে সেই কর্তব্যটা তো ওসিকে বরখাস্ত পর্যন্ত করতে পারে। রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-এর সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের।
advertisement
advertisement
সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘‘ওসিদের বিরুদ্ধে ৩১১ নম্বর ধারা প্রয়োগ করে তাদেরকে সরাসরি সরিয়ে দেব আমরা। ’’
advertisement
জানা গিয়েছে, কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে, ২০২১-এর ভোট পরবর্তী অশান্তি কমিশন জানে। আপনারা এটা নিশ্চিত করবেন এবারে এখানে কোনও হিংসার ঘটনা ঘটবে না। এরপরেও যদি ঘটে এর দায় সবাইকেই নিতে হবে। ডিজি, মুখ্যসচিব-কেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ তেমনটাই খবর কমিশন সূত্রের৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gyanesh Kumar: এবার একুশের ভোট পরবর্তী হিংসায় নজর জ্ঞানেশ কুমারের! তথ্য তলব, প্রয়োজনে ওসি-দের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement