advertisement

Jobs: দুই দফতরে হাজার হাজার কর্মী নিয়োগ, বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

Last Updated:

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে যে ট্রাক টার্মিনালগুলিও রয়েছে, সেগুিলও অধিগ্রহণ করে নিচ্ছে রাজ্য সরকার৷

পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কড়া নবান্ন৷
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কড়া নবান্ন৷
#কলকাতা: স্বাস্থ্য এবং পরিবহণ দফতরে বিপুল নিয়োগে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ এ দিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন দুই সিনিয়র মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম৷ তবে স্থায়ী পদে নয়, সব নিয়োগই হবে চুক্তিভিত্তিক৷
রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র স্বাস্থ্য দফতরেই ১১,৫৫১ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ শহরের পাশাপাশি নিয়োগ হবে গ্রামাঞ্চলেও৷ তবে কোন পদে এই নিয়োগ হবে, তা বিস্তারিত জানানো হয়নি৷
স্বাস্থ্য দফতরের পাশাপাশি খাদ্য দফতরেও ৩৪২ জনকে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ করা হবে৷
advertisement
advertisement
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে যে ট্রাক টার্মিনালগুলিও রয়েছে, সেগুিলও অধিগ্রহণ করে নিচ্ছে রাজ্য সরকার৷ সেখানকার কর্মীদেরও চুক্তির ভিত্তিতে পরিবহণ দফতরের আওতায় নিয়ে আসা হবে৷ ফলে তাঁদের বেতনও দেবে রাজ্য সরকার৷
advertisement
এতদিন এই ট্রাক টার্মিনালগুলি স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার অধীনে ছিল৷ কিন্তু অনেকদিন ধরেই এই ট্রাক টার্মিনালগুলিতে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷
পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সংখ্যায় আইপিএস-আইএএস না পাঠানোয় রাজ্যে নতুন জেলা গঠনের কাজ থমকে রয়েছে৷ এই মর্মে রাজ্যের তরফে ফের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে৷ পাশাপাশি, রাজ্যে আরও বেশি করে ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস পদ তৈরির জন্য বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jobs: দুই দফতরে হাজার হাজার কর্মী নিয়োগ, বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement