advertisement

WBBSE Madhyamik: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ

Last Updated:

২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ। শেষ হয়েছিল ৪ মার্চ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। এই ৭ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হল মাত্র ৭৫ দিনের মাথায়।

কলকাতা: আগামী বছর এগিয়ে এল মাধ্যমিক পরীক্ষার তারিখ৷ সামনের বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি৷ শেষ হবে ১২ ফেব্রুয়ারি৷ ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য শুরু ও শেষের দিন জানাল পর্ষদ৷ আজ, প্রকাশিত হল মাধ্যমিক ২০২৩ -এর রেজাল্ট৷ এদিন বেলা ১০টা নাগাদ নিবেদিতা ভবন থেকে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৮২, ৩২১ জন ৷ মোট পাশের হার ৮৬.১৫ ৷ ২০ জন এর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। পাশের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর৷ এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ৷ তারপরেই কালিম্পং এবং কলকাতা৷
আগামী বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা৷ পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা৷ ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
advertisement
২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ। শেষ হয়েছিল ৪ মার্চ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। এই ৭ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হল মাত্র ৭৫ দিনের মাথায়।
আরও পড়ুন: ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, কলকাতা নেই মেধাতালিকায়
২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে একজনই৷ কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাজি৷ ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে৷ তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭৷ দ্বিতীয় স্থানে রয়েছে ৪ জন পরীক্ষার্থী, তৃতীয় স্থানে ৬ জন৷
advertisement
দ্বিতীয়, শুভম পাল,দ্বিতীয় বর্ধমান মিউনিসিপ্যাল, মোট নম্বর ৬৯১, ৯৮.৭১‍‍ শতাংশ৷ দ্বিতীয়, মালদা এর রিফাত হাসান সরকার। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির৷ অর্ক মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল, ৬৯০, উত্তর ২৪ পরগনা৷
আরও পড়ুন: মাধ্যমিকে একা এই জেলা থেকেই প্রথম দশে ২১ জন! রাজ্যজুড়ে মেধাতালিকায় মোট ১১৮ পরীক্ষার্থী
এছাড়া, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশ তম মেধা তালিকায় রয়েছে৷ মালদা থেকে ২১ জন,পূর্ব বর্ধমান ১৭ জন,বাঁকুড়া ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনা ১৩,পূর্ব মেদিনীপুরের ১১ জন,উত্তর ২৪ ও পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন র‍্যাঙ্ক করেছে৷ কলকাতা থেকে এবার কেউ-ই প্রথম ১০ এর তালিকায় নেই৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement