advertisement

TCS MBA Recruitment 2022: মেগা রিক্রুটমেন্ট! ৪০,০০০ পদে কর্মী নিয়োগ করবে টিসিএস, জানুন বিশদে!

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি।

#নয়াদিল্লি: সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (Tata Consultancy Services) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এমবিএ বা গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্ত ফ্রেশারদের নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
TCS MBA Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
TCS MBA Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের তরফে ইতিমধ্যেই ২৮,২৩৮ জন তরুণ ফ্রেশার কর্মীকে নিয়োগ করা হয়েছে। তারা এও জানিয়েছে যে ২০২২ আর্থিক বর্ষে তারা ১ লক্ষেরও বেশি কর্মীদের নিয়োগ করেছিল। এবারে ২০২৩ আর্থিক বর্ষে তারা ৪০,০০০ কর্মী নিয়োগ করতে বদ্ধপরিকর হয়েছে।
বর্তমানে কোম্পানিতে প্রায় ৫৯২,১৯৫ জন কর্মী রয়েছেন যাদের মধ্যে ২০০,০০০ জন মহিলা কর্মীও রয়েছেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services)
পদের নাম:বিশদ দেখুন
শূন্যপদের সংখ্যা:৪০,০০০
কাজের স্থান:ভারত
কাজের ধরন:চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:বিশদ দেখুন
advertisement
TCS MBA Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অপারেশন সাপ্লাই ম্যানেজমেন্ট চেইন/ ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্টে দুই বছরের ফুলটাইম মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (এমএমএস)/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিকস (পিজিডিবিএ)/ মার্কেটিং বা ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) ডিগ্রি থাকতে হবে।
advertisement
তবে এমবিএ ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের বি.টেক ডিগ্রিও থাকতে হবে।
২০২০, ২০২১, এবং ২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরাই শুধুমাত্র আবেদনের যোগ্য।
নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের কোনও ব্যাকলগ থাকা চলবে না।
নিয়মিত শিক্ষাবর্ষে ২ বছরের বেশি ব্যবধান থাকা কাম্য নয়।
TCS MBA Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর বয়সী হতে হবে এবং সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
advertisement
TCS MBA Recruitment 2022: আবেদন পদ্ধতি
>টিসিএস-এর নেক্সট স্টেপ পোর্টালে লগ ইন করতে হবে
>টিসিএস এমবিএ হায়ারিং-এ ক্লিক করে আবেদন করতে হবে
>রেজিস্টারড ইউজার হলে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে
>নতুন ইউজার হলে রেজিস্টার নাউ, তার পর আইটি ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে
advertisement
>পরীক্ষা রিমোট মোডে দিতে চাইলে রিমোট অপশন এবং তার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে
>আবেদন ঠিকঠাক হয়েছে কি না যাচিয়ে নিতে ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, সব ঠিক থাকলে অ্যাপ্লায়েড ফর ড্রাইভ দেখাবে
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TCS MBA Recruitment 2022: মেগা রিক্রুটমেন্ট! ৪০,০০০ পদে কর্মী নিয়োগ করবে টিসিএস, জানুন বিশদে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement